কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে ঈদ কার্ড বানিয়ে ঈদের পোশাক পেলো শিশুরা


 

কুড়িগ্রামের ফুলবাড়িতে ঈদ কার্ড বানিয়ে ঈদের পোশাক পেয়েছে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী।ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রত্যান্ত গ্রামাঞ্চলে শিশুদের মাঝে ঈদ কার্ড তৈরী প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মন রঙের পাঠশালা।পরে বিজয়ী ৮ জনকে বিশেষ পুরুস্কার ও আয়োজনে অংশগ্রহনকারী প্রত্যেক শিশুর হাতে পোশাক তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি  অন্তু চৌধুরী। মন রঙের পাঠশালার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা।

বুধবার ১০ এপ্রিল দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে কোমলমতি শিশুদের হাতে পুরস্কার  স্বরুপ ঈদের পোশাক তুলে দেয়া হয়। 

জানা গেছে, মন রঙের পাঠশালা'র  উদ্যোগে ঈদ কার্ড বানানো প্রতিযোগিতায় ৭৫ জন শিশু অংশ গ্রহন করেন। এর মধ্যে বিজয়ী  আটজনকে বিশেষ পুরস্কার ও ৬৫ জনকে ঈদ পোশাক দেয়া হয়। সংগঠনটি ২০১৮  সালে প্রতিষ্ঠিত হয়।সংগঠনটি প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে জেলার তিনটি উপজেলা ফুলবাড়ি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থীদের শিক্ষা ও মানষিক বিকাশ বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় শিশুদের মাঝে রং পেন্সিল দিয়ে ঈদ কার্ড বানানোর  আয়োজন করে সংগঠনটি।

ঈদ কার্ড বানানো প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু শিক্ষার্থী মোঃ ইকবাল অনিক জানান,ঈদ কার্ড বানিয়ে নতুন জামা কাপড় পুরস্কার পাবো কখনো ভাবি নাই। সত্যি আমার খুব আনন্দ হচ্ছে এ নতুন জামা কাপড় পড়ে কাল ঈদ করবো।

প্রতিষ্ঠাতা সভাপতি অন্তু চৌধুরী বলেন,ত্রান নয়, বরং ছোট বেলা থেকে মানসিকতা গড়ে উঠুক নিজে কিছু করার, ইকোনোমিক্যাল, এবং স্বাবলম্বী হবার। আমরা আয়োজন করি ঈদ কার্ড বানানোর। তার পর তাদের এই প্রচেষ্টাকে আমরা তুলে ধরি এবং ঈদ কার্ডের ছবি গুলো থেকেই এলো ঈদের উপহার নতুন পোশাক । যারা ঈদ কার্ড বানিয়েছে তাদের মাঝে যারা বেশি ভালো করেছে তাদের হাতেও তুলে দেয়া হয় পুরস্কার।



আরও খবর