নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ট্রলারে আগুন দেওয়ার ৩২ ঘন্টা পার হলেও মামলা নেননি পুলিশ

মানিকগঞ্জের হরিরামপুরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পাটকাঠি বোঝাই ট্রলারে আগুন দেওয়ার ৩২ ঘন্টা (২৯.০৯.২০২২ ইং,বৃহঃবার সন্ধা ৬ টা পর্যন্ত) পার হলেও এ ঘটনায় এখনো মামলা হয়নি। লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরেও এখনো পুলিশ মামলা নিয়ে গড়িমসি নিচ্ছে করছে বলে অভিযোগ করেছেন ট্রলারের মাঝি ও শ্রমিকরা।


তারা অভিযোগ করে বলেন, থানায় লিখিতভাবে অভিযোগ দিলেও এখনো মামলা নেয়নি পুলিশ। এমনকি তারা গতকাল (২৮.০৯.২০২২ ইং) রাতে দুইবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলেও পুলিশ মামলা নেয়নি। আজকে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলেও পুলিশ এখনো মামলা নেয়নি।


অগ্নিকান্ডের ঘটনা ঘটা নৌকার মাঝি আক্কাস বলেন, "আমরা গতকাল রাতে মামলা করার জন্য থানায় গেলেও থানা থেকে মামলা নেয়নি। তবে আজ বিকেলে লিখিতভাবে অভিযোগ দিলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে তদন্তের পর মামলা নেওয়া হবে।"


আগুনে নষ্ট হয়ে যাওয়া পাঠকাঠির মালিকের ছেলে সামসুল হক বলেন, "গতকাল আমরা রাত ১২টা পর্যন্ত থানায় ছিলাম। আমরা মামলা করতে চাইলে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। আমাদেরকে বলছে থানার কম্পিউটার নষ্ট। কালকে আসেন। আমি দুইবার ৯৯৯-এ ফোন দেওয়ার পরেও কম্পিউটার নষ্ট হয়ে গেছে বলে থানা থেকে ফিরিয়ে দিয়েছে। আমাদের বিভিন্ন কথাবার্তা বলে মামলা না নিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে সন্ধায় আমরা ১২ জনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলেও এসআই আমির হামজা দুইজন আসামীর নাম বাদ দিতে বলেছে।"


ট্রলারে থাকা আরেক শ্রমিক কালাম বলেন, "মামলা না নিয়ে গতকাল রাতে ওসি স্যার আমাদেরকে বলেছে, তোমাদের ট্রলারে তোমরাই আগুন দিয়েছো। তোমরা আগুন দিয়ে মিথ্যা কথা বলছো। তাহলে ওসি স্যার তো চাঁদাবাজদেরই পক্ষ নিলো। আমরা এ ঘটনার বিচার চাই।"


ট্রলারে থাকা পাটখড়ির মালিক ইউনুস বলেন, "এসআই আমির হামজা প্রথমে চারজনের এবং পরবর্তীতে দুইজনের নাম বাদ দিতে বলেছেন।"


হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, "অভিযোগ প্রাথমিক ভাবে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পর মামলা নেয়া হবে।"


অভিযোগের প্রাথমিক তদন্ত করছেন এসআই আমির হামজা। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সন্ধ্যা ৬টার দিকে বলেন, প্রাথমিক তদন্ত চলছে। আমি এখন তদন্তের জন্য ঘটনাস্থলে আছি। তবে, আসামীদের নাম বাদ দেয়ার কথাটি সঠিক নয়।"