গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নো দাইসেলফ ওপেন স্কাউট ঢাকা গ্রুপের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-10-2022 05:46:07 am

ফাইল ছবি


◾ মো. সায়েদ আফ্রিদি


নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা  ২০১৯ সালের ২৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর অন্তর্গত এই দলটি প্রতিষ্ঠার পর থেকেই রোভার সদস্যরা তাদের কার্যক্রম দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। করোনাকালীন সময়ে মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া, জনস্বাস্থ্য সচেতনতা, মাস্ক বিতরণ , বন্যা জজলোচ্ছ্বাস এ ত্রান বিতরণ সহ সকল সংকটকালীন সময়ে স্বতস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই গ্রুপের রোভার সদস্যরা। 


আজকের এই দিনে ৩ বছর অতিক্রম করলো নো দাইসেলফ ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা কলেজ প্রাঙ্গণে বিকেল থেকেই ছিল নানান আয়োজন। উপস্থিত হিসেবে ছিলেন গ্রুপের সভাপতি,সহ সভাপতি সম্পাদক, যুগ্ম সম্পাদক, আর এস এল, এসআরএম এবং রোভার ও সহচর। সকল রোভারদের অংশগ্রহন প্রতিষ্ঠাবার্ষিকী আরো উৎফুল্ল এবং প্রাণবন্ত করে তুলছে। 



ছবি: ঢাকা রোভার স্কাউটের সদস্যরা


অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং আগামীমাসে ক্যাম্পের কার্যক্রম নিয়ে ঘোষণা দেওয়া হয় । সেই সাথে সামনের দিনগুলোতে ক্যাম্প, নতুন সহচরদের দীক্ষা আয়োজন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গ্রুপ কমিটির অনুমোদনক্রমে সিনিয়র রোভার মেট, রোভার মেট ও সহকারী রোভার মেট এর নাম ঘোষণা করা হয়। 


সর্বশেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য সকলের অংশগ্রহণে স্টার কাবাবে সন্ধ্যাকালীন ভোজের আয়োজন করা হয়। খাবার শেষে অনাগত দিনে দলের সাফল্য কামনা করে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 


আরও খবর