আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে দ্বিতীয় রানার আপ জবি



বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয়  ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩ - যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২০ - ২১ সেশনের শিক্ষার্থী অর্ণব সাহা ও অণুজীববিজ্ঞান বিভাগের  ২০১৮ - ১৯ সেশনের শিক্ষার্থী শাইখুরজামান রোমেল।


গত রবিবার (২৬ ফেব্রুয়ারী) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা দপ্তর আয়জনে  চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস। 



বিজয়ী শিক্ষার্থী অর্ণব সাহা বলেন, আমার খুবই ভালো লেগেছে। এই প্রথম ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদক পেলো। আমার ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়্যারমান সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার , সহযোগী অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন, সহকারী অধ্যাপক রাফিয়া খাতুন, সহকারী অধ্যাপক আয়েশা সালেহ , সহকারী অধ্যাপক শাকিল আহমেদ, প্রভাষক নাসরিন আক্তার সহ বিভাগের সকল শিক্ষার্থী সবসময় আমাকে উৎসাহিত করেছেন।  যদিও পড়াশোনার পাশাপাশি পেশাদার খেলোয়ার হওয়া কঠিন তবুও সকলের সহযোগিতায় আমি সামনে আরো এগিয়ে যেতে চাই।



উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ খেলার আয়োজন করা হয়। উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২২ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।  এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে ২-০ ব্যবধানে হারায়।

আরও খবর