কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:53:54 pm

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য থেকে দুজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 


শনিবার (৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফজর আলী (২২), আলমগীর হোসেন (২৪), শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮) ও রাসেল মিয়া। তাদের অধিকাংশই ইটভাটার শ্রমিক।


নিহত ব্যক্তির নাম ফাহিমা। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।মাছুম আহম্মেদ ভুঞা জানান, ভুক্তভোগী ফাহিমা গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় বাইরে ওত পেতে থাকা শাহজাহানসহ তার সঙ্গীরা ফাতেমাকে মুখ চেপে ধরে তুলে পাশের আখখেতে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করে তারা। পরে মরদেহ ঝুলিয়ে রাখে। সকালে ফাহিমার মরদেহের সন্ধান মেলে।


তিনি আরও বলেন, এ ঘটনার পর ডিবি পুলিশ মামলার তদন্তে নামে। ডিবি পুলিশ দ্রুতই প্রযুক্তিগত সহায়তায় আসামিদের শনাক্ত ও পাঁচনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ ঘটনায় মোট আটজন জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের মাঝে শাহজাহান ও শহীদের বিরুদ্ধে এর আগেও সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। তারা আগেও জেল খেটেছে। ইটভাটার শ্রমিক শাহজাহান ও শহীদই এই গ্যাংটির মূল হোতা।

আরও খবর