‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হলেন কমলগঞ্জের আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী

হাজী মুজিবকে সদস্য করায় বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু)


মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে ৩২ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটিতে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করা হয়েছে।

আহবায়ক কমিটির সদস্য (৮ নং) হিসেবে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কমলগঞ্জের আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

হাজী মুজিবকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু)।

সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির উপজেলা কমিটির নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকসি মিছবাহুর রহমান, মতিন বকস, মাহবুব ইজদানি ইমরান, বকশি জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।

এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পায়। এতে সভাপতি হন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদকের পদে আসেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৪৭ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে