উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

চট্টগ্রাম কর্ণফুলীতে কয়লার অবৈধ মজুদ — ১ জন কে কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

গণমাধ্যম কে ব্রিফিং করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত





   ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে একটি কয়লার ডিপোতে ১১ হাজার মেট্রিক টন কয়লা অবৈধভাবে মজুদের দায়ে একজনকে আটক করে ১ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে পুরাতন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় সাহারা এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি কয়লার ডিপোতে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং ফায়ার সার্ভিস সদস্যরা।

এ সময় ওই ডিপোর ইনচার্জ মো. আলামিন কয়লা মজুদের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কোন ছাড়পত্র প্রদর্শন করতে পারেন নাই। তাই তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া মজুদকৃত কয়লা আগামী ১ সপ্তাহের মধ্যে নদীর তীর হতে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নদীর তীরে অবৈধভাবে কয়লা মজুদ করে পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কয়লা একটি দাহ্য পদার্থ, নিজে থেকেই এতে আগুন ধরে যেতে পারে। শীতকালে শুষ্ক আবহাওয়ায় এবং সরাসরি সূর্যের আলোতে থাকায় কয়লাগুলোতে আগুনের সূত্রপাত হতে পারে যা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। কয়লাগুলোকে দ্রুত অপসারণ করতে হবে এবং এরূপ অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।