কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

কটিয়াদীতে বেড়েছে হিজরাদের জোরপূর্বক চাঁদা আদায়

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 03-06-2023 06:59:42 am



মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা গুরুত্বপূর্ণ একটি উপজেলা। উপজেলা বাসস্যান্ডটি কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়কের উপর অবস্থিত। বন্দর নগরী ভৈরব বাসস্যান্ডের মতই ব্যস্ত কটিয়াদী বাসস্যান্ডটি। কটিয়াদী বাসস্যান্ড থেকে দেশের বিভিন্ন জেলায় গমন করা যায় অতি সহজেই। সে সুবাদে এ বাসস্ট্যান্ডে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিক্সা মোটর সাইকেল ইত্যাদি যানবাহন সব সময়  চলাচল করে।


এগুরুত্বপূর্ণ বাসস্যান্ডটিতে হিজরাদের উৎপাত একটু বেশী।  কোন মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার কোন প্রয়োজনে বাসস্যান্ডে এসে দাঁড়ালেই ১০/১২ জন হিজরার একটি দল মাইক্রোবাস বা প্রাইভেট কার কে ঘিরে ধরে মোটা অংকের চাঁদা দাবী করে গাড়ীটি আটকে রাখে। কোন কারণে গাড়ীতে আরোহি যাত্রীগন হিজরাদের চাহিত চাঁদা দিতে রাজি না হলে হিজরারা অশালীন অঙ্গ-ভঙ্গি করতে থাকে যা কিনা কোন সভ্য সমাজের রীতি-নীতির পরিপন্থি। এতে গাড়ী লোকজন নিজের আত্ম-সম্মান রক্ষা করতে একপ্রকার বাধ্য হয়েই টাকা দিয়ে হিজরাদের হাত থেকে নিজেদের রক্ষা করে।


গতকাল শুক্রবার (২ জুন) সন্ধ্যার একটু আগে ঔষধ আনতে বাজারে যাচ্চিলাম।  বাসস্যান্ড যেতেই চোখে পড়লো হিজরাদের সেই চিরাচরিত অভ্যাস হাতে তালি, কুরুচিপূর্ণ ভাষা, অশালীন অঙ্গ-ভঙ্গি। সামনে এগুতেই দেখি একটি মাইক্রোবাসকে ঘিরে দাঁড়িয়ে আছে ১০/১২ জন হিজরার একটি দল। তারা মাইক্রোবাসের লোকজনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে বসে। হিজরাদের সাথে সমঝোতা না হওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মাইক্রোবাস আরোহিদের। অবশেষে একজন স্থানীয় লোকের মাধ্যমে ৫ শত টাকার বিনিময়ে হিজরাদের নিকট থেকে মুক্ত পায় মাইক্রোবাসটি।


শুধু মাইক্রোবাস বা প্রাইভেট কার নয়, হিজরাদের অত্যাচার থেকে রক্ষা পায় নি বিভিন্ন বাসের যাত্রিরাও। কোন একটি বাস বাসস্যান্ডে দাঁড়ালেই ১/২ জন হিজরা বাসে উঠি এবং  যাত্রীদের নিকট থেকে এক প্রকার জোর জবরদস্তি করে ৫ টাকা থেকে ২০ টাকা আদায় করে নিয়ে যাচ্ছে। কোন যাত্রী চাঁদা দিত রাজি না হলে বাস ভর্তি যাত্রীদের সামনে হিজরা তার নিজের পরনের জামা কাপড় খুলে ফেলার হুমকি দেয় এবং অকথ্য,অশালীন, কুরুচিপূর্ণ আচরন করতে থাকে,  এতে করে বাসে থাকা যাত্রীরা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই চলে হিজরাদের এই অত্যচার। এ থেকে বাঁচার কোন পথ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এদের মধ্যে বেশ কয়েক জন আছে নকল হিজরা। তারা হিজরার অভিনয় করে অনেক টাকার মালিক হয়েছে। তাদের অনেকের ঘরে স্ত্রী সন্তান ও আছে। হিজরা অভিনয় করে মানুষের নিকট থেকে টাকা আদায় করা তাদের পেশা।


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজরাদের  তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছেন। এর ফলে কোন কোন হিজরা জনপ্রতিনিধি ও হয়েছেন। সরকার কর্তৃক যাচাই-বাছাই করে প্রকৃত হিজরাদের পূর্ণবাসনের ব্যবস্থা করলে জনসাধারন হিজরাদের অপ্রত্যাশিত নির্যাতনের হাত থেকে রেহায় পাবে বলে সাধারন মানুষ মনে করেন।

Tag
আরও খবর