নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

মৌলভীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, বৃত্তি পেলেন ২০০ জন

পৃথিবীকে গড়ার পূর্বে নিজেকে গড়তে হবে-ড. আহসান হাবীব ইমরুজ


'কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো' এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার চেয়ারম্যান হা. আলম হোসাইনের  সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরুজ।

প্রধান অতিথির বক্তব্যে ড.আহসান হাবীব ইমরুজ বলেন, আমরা মহান রবের কাছ থেকে এসেছি এবং তাঁর কাছেই ফিরে যাব। জান্নাতে যাওয়াই একজন মানুষের সফলতার মানদণ্ড। পৃথিবীকে গড়ার পূর্বে নিজেকে গড়তে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক ও সাবেক সেক্রেটারি সাউথ এশিয়া ইউথ এসোসিয়েশন মু. সিবগাতুল্লাহ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইদ এনাম ওয়ালিদ।

বিশেষ অতিথির বক্তব্যে মু. সিবগাতুল্লাহ বলেন জাহেলি সমাজ পরিবর্তনের জন্য তরুণ প্রজন্মকে জাগতে হবে। ডা. সাইদ এনাম বলেন কিশোরকণ্ঠ পড়ার মাধ্যমে  একজন লোক সৎ, যোগ্য ও আদর্শিক নাগরিক হিসেবে নিজেকে  তৈরি করতে পারে। সৎ লোক তৈরির অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে জাতির প্রত্যাশার প্রতিকে পরিণত হবে এই ধরনের আয়োজন গুলো।

সভাপতির বক্তব্যে হা. আলম হোসাইন বলেন, আমাদের শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার স্বপ্ন দেখায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার চেয়ারম্যান জিল্লুর রহমান, সাবেক মৌলভীবাজার জেলার চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা উপদেষ্টা হা.দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, মহসিন আহমদ, তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।  অনুষ্ঠানে ২০০জনকে বৃত্তি প্রদান করা হয়।

Tag
আরও খবর