কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদম বেপারি তৌহিদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন

বিদেশ পাঠানোর কথা বলে নেওয়া ২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেছেন ১৭ বছর আগে দেওয়া টাকা পাওয়ার জন্য অনুষ্ঠিত সালিশী বৈঠক ভিন্ন খাতে নেওয়ার জন্য অপকৌশল নিয়েছে আদম বেপারী তৌহিদুল ইসলাম রিপন। শুক্রবার বিকেলে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে  এ ঘটনা জানান তিনি। 

দেলায়ার হোসেন জানান, ২০০৭ সালে বাহরাইন যাওয়ার জন্য আদম বেপারি গোপালপুর উপজেলার ধোপাকান্দী ইউনিয়নের আব্দুল মজিদ মাস্টারের ছেলে তৌহিদুল ইসলাম রিপনকে প্রথম দফায় ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন। টাকা নেয়ার সময় ৩ মাসের মধ্যে বিদেশে নেয়ার প্রতিজ্ঞা করে দু’মাস পর বাকি ১ লক্ষ টাকার জন্য দেলোয়ারকে চাপ প্রয়োগ করেন এবং ভিসা হয়েছে বলে কথা দেন।

এমতাবস্থায় মায়ের ২ ভরি স্বর্ণের গহণা বিক্রি করে ৩৬ হাজার টাকা এবং জমি বিক্রি করে ৬৪ হাজার টাকা প্রদান করি। এরপর থেকে তিনি প্রতারনা শুরু করেন। বিদেশের যাওয়ার ভিসাও দেন না টাকাও ফেরত দেন না। বরং টাকা চাইলে সন্ত্রাসীদের ভয়ভীতি দেখায়। মেরে ফেলার হুমকি দেয়।

একাধিক বার সালিশ হয় এতেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ২০১০ সালে মধুপুর বাসস্ট্যান্ডের স্থানীয় একটি আবাসিক হোটেলের রুমে অবরুদ্ধ করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে রাখেন। কিছুদিন পর রিপনের চাচাতো ভাই অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের বাসায় এ বিষয়ে নিয়ে পুনঃরায় সালিশী বৈঠক হলে তারা ২ লক্ষ ৬০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এসময় বৈঠকে রিপনের চাচাতো ভাই অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের মাধ্যমে ৪০ হাজার টাকা ফেরত দেন। বাকী টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দেই দিচ্ছি বলে অদ্যবধি পর্যন্ত তালবাহানা করে আসছে।

এব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি রাতে আদম বেপারী রিপনের সাথে মধুপুর বাসস্ট্যান্ডে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিআরটিসির কাউন্টারে সালিশী বৈঠক হয়। বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য ১৫ দিনের সময় নেন এবং একটি চেক ও স্ট্যাম্প মাতাব্বার জাহাঙ্গীর আলমের হেফাজতে রাখেন টাকা ফেরত দিয়ে চেক ও স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা রয়েছে।

গত ৬ মার্চ তারিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে আদম বেপারি তৌহিদুল ইসলাম রিপনের একটি সাক্ষাৎকার প্রচার করে। যেখানে রিপন দাবি করে মধুপুর বিআরটিসি বাস কাউন্টারে অবরুদ্ধ করে কিলঘুষি দিয়ে জোরপূর্বক তার নিকট থেকে ব্যাংক চেকের পাতা ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে দাবি করেন দেলোয়ার হোসেন।

এ সময় দেলোয়ারের সাথে আরো বক্তব্য দেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, শামীম আহমেদ প্রমুখ। এব্যাপারে আদম বেপারী তৌহিদুল ইসলাম রিপন বলেন, অধ্যক্ষ সাইফুল ইসলামের মাধ্যমে সমঝোতা বৈঠক হয়েছে। ৪০ হাজার টাকা ফেরত দিয়েছি। ২৮ তারিখ রাতে সালিশী বৈঠকে চেক ও স্ট্যাম্প মাতাব্বারদের কাছে আছে। অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, দেলোয়ারের টাকার বিষয়টি সত্য,

এ বিষয়ে একাধিক বার সালিশী বৈঠকও হয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা রিপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দেলোয়ারের দাবী বৈধ। তাই এ বিষয়ে দেলায়ারকে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে