কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনতার ভালোবাসায় সিক্ত হলেন বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (মাগুরা ১) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী  বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল  হাসান। নিজ সংসদীয় আসন মাগুরা ১  আগমনের সময় পথে পথে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 

বুধবার (২৯শে নভেম্বর) পূর্ব নির্ধারিত আগমনকে ঘিরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে     কামারখালি ব্রিজের প্রবেশদ্বার থেকে শুরু করে শ্রীপুর উপজেলা ও মাগুরা সদর উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও হাজারো নেতাকর্মী ও জনতা ভিড় জমায়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মাহামুদুল গনি শাহিন হুমায়ুনুর রশিদ মুহিত  সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোল্লা লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম সহ উপজেলা আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে বিকাল সাড়ে ৩টায় সাকিব আল হাসানের গাড়ী বহর মাগুরা সদর উপজেলায় পৌছলে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা প্রদান করেন। বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান  সাংবাদিকদের বলেন, মাগুরা ১ আসনের আপামোর জনসাধারণের  ভালোবাসায় আমি অভিভূত।আমি জীবনে অনেক সংবর্ধনা পেয়েছি  কিন্তু আজকের এই সংবর্ধনা আমার জীবনের সবথেকে চিরস্মরণীয় সংবর্ধনা হয়ে স্মৃতি পটে রয়ে যাবে আর এই ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই জনসাধারণের মাঝে বুঝিয়ে দেব।

Tag
আরও খবর