উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

নওগাঁ মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু।

  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাগর উরাও (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ওই মোটরসাইকেল আরোহী তার আত্মীয় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার দাউল বারবাকপুর মোড় নামক স্থানে।


নিহত সাগর উরাও উপজেলার জন্তিগ্রাম গ্রামের ফুলচান উরাও এর ছেলে এবং আহতরা হলেন তার আত্মীয় ও একই উপজেলার বিনোনপুর গ্রামের চান্দু উরাও এর ছেলে সবুজ উরাও (২২) ও ঘাষিয়ারা গ্রামের সমা উরাও এর ছেলে হিরেশ উরাও (৩০)।


স্থানীয় সূত্র ও থানার এস আই আসাদ জানান, নিহত সাগর উরাও তার আত্মীয়দের নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর বাজার থেকে তেতুল পুকুরের দিকে আসছিল। তাদের মোটরসাইকেলের গতিও ছিল অনেক বেশি। এসময় রাস্তার মোড়ে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তার পাশে থাকা একটি তাল গাছের সাথে সজোরে ধাক্কা খায় তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর উরাও নিহত হন। তার মোটরসাইকেলে থাকা তার আত্মীয় দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে হিরেশ উরাও এর  অবস্থা আশংকাজনক।


সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পরে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

আরও খবর



নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক-১

২৭৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে


নওগাঁয় পৃথক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

৩১০ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে