নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

১১ দিন ধরে নিখোঁজ মনপুরার ২০ জেলে।

১১দিনেও সন্ধান মেলেনি, সাগরে মাছ ধরতে যাওয়া মনপুরার এফবি রিনা -১ নামের একটি ট্রলারসহ ২০ জেলের। দীর্ঘদিন পর্যন্ত নিখোঁজ থাকায় ঘূর্ণিঝড় হামুনে তলিয়ে গেছে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা রোববার (৫ নভেম্বর) ট্রলার মালিক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ২২ অক্টোবর মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার লঞ্চ ঘাট থেকে ইঞ্জিন চালিত এই ট্রলারটি মোট ২০ জন জেলে নিয়ে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে ছেড়ে যায়। এরপর ২৫ অক্টোবর সমুদ্রে ‘ঘূর্ণিঝড় হামুন, সৃষ্টি হলে একই স্থান থেকে মাছ শিকারে যাওয়া অন্য ট্রলারগুলো উপকূলে আসলেও এফবি রিনা -১ ট্রলাটি উপকূলে আসেনি। ঘূর্ণিঝড়ের পর থেকে ঐ ট্রলার এর সাথে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।এদিকে ২০ জেলে নিখোঁজের ঘটনায় (৩ নভেম্বর) ট্রলার মালিক মনপুরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণত গভীর সাগর থেকে ট্রলার সপ্তাহ খানেকের মধ্যে ফিরে আসার রীতিনীতি রয়েছে, তবে ১১ দিন পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নিখোঁজ হওয়া এক জেলের স্ত্রী জানান, সরকার মাছ ধরার জন্য নিষেধাজ্ঞাও দিয়েছে, আবার সমুদ্রে ৭নম্বর বিপদ সংকেত এর মধ্য ট্রলার মালিক সাগরে মাছ ধরার নামে তাদের সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নিখোঁজ আরেক জেলের ভাই জানান, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিলো, আবহাওয়া ভালো ছিলো না, তাই ভাইয়া যেতে চায়নি, কিন্তু ট্রলার মালিক বেশি মাছ পাওয়ার আসায় তাদেরকে যেতে বাধ্য করেছে। এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়টা মালিক পক্ষের কাছ থেকে লিখিতভাবে জানতে পারলাম। নিখোঁজ জেলেদের খোঁজ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের জেনারেল কমান্ডার বলেন, আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছে, আমি বিষয়টি তাদের অবগত করবো।

আরও খবর