কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হবিগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

 সৈয়দ আব্দুল মান্নান হবিগঞ্জ জেলা থেকে।। হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে  ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস- উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম  সুচনা হয়। পরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি  বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। সেখানে শিশুদেরকে নিয়ে বেলুন ওড়ানো ও কেক কাটা হয়। শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিটিভিতে সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।  আলোচনা সভা, শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়।  জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ-৩ আসন ও জেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ এডভোকেট মো:  আবু জাহির  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ  নূরুল ইসলাম, হবিগঞ্জের  সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,হবিগঞ্জ সদর এর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ , শিক্ষক মন্ডলী প্রমুখ। 

Tag
আরও খবর





হবিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৪৮৯ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে