নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

নাটোরে স্ত্রী হত্যার ১৮ বছর পর ধরা পড়লেন স্বামী

স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা হওয়ার পরপরই আত্মগোপনে চলে যান স্বামী। নিজ জেলা ছেড়ে নতুন নামে অন্য জেলায় থাকতে শুরু করেন। গ্রেপ্তার এড়াতে কোনো প্রযুক্তির ব্যবহার করতেন না। এভাবে ১৮ বছর পালিয়ে থাকার পর মুঠোফোন ব্যবহার করে র‍্যাবের হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ওয়াসিম আলী (৩৭)। দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার হাট গ্রামের বাসিন্দা। ২০০৫ সালের ৩ জুলাই বিরামপুর থানায় তাঁর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা হয়। গতকাল শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার একডালা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার তাঁকে দিনাজপুরের বিরামপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাটোর র‍্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ জুলাই বিরামপুর থানায় ওয়াসিম আলীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা হয়। মামলার পরপরই তিনি আত্মগোপনে চলে যান। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার একডালা বাজারে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ দুপুরে তাঁকে বিরামপুর থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা থেকে বাঁচতে ওয়াসিম দিনাজপুর থেকে পালিয়ে নাটোরে চলে আসেন। তিনি নিজেকে দুলাল নামে পরিচিত করে তোলেন। প্রযুক্তি ব্যবহার না করায় ১৮ বছরে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি তিনি মুঠোফোন ব্যবহার শুরু করলে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। গ্রেপ্তার ওয়াসিমকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর





নাটোরে যুুবলীগের শান্তি সমাবেশ

১১৬৪ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে