গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

রায়গঞ্জে ফার্মেসী ব্যবস্থাপনা বিষয়ে ঔষধ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফার্মেসী ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি করতে জেলা ঔষধ প্রশাসনের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বাজারের প্রায় শতাধিক ফার্মেসী দোকান মালিক উপস্থিত ছিলেন।

২৪ মে (বুধবার) বেলা ১১ ঘটিকায় শামসুন্নাহার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা ঔষধ প্রশাসন এই সভার আয়োজন করে।


রায়গঞ্জ উপজেলা ফার্মেসী সমিতির সিনিয়র সহ-সভাপতি কে,এম লুতফর রহমানের সঞ্চালনায় প্রধান মুখপাত্র হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এ সময় তিনি নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, ফুড সাপ্লিমেন্ট, টাপেন্টাডল জাতীয় ঔষধ, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যাতীত এন্টিবায়োটিক সেবন/বিক্রয় না করা এবং ড্রাগ লাইসেন্সবিহীন দোকান পরিচালনা না করার বিষয়ে পরামর্শ দেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শামসুন্নাহার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারের পরিচালক ডাঃ মোঃ মাহমুদুল হক (মাহমুদ), ভূইয়াগাঁতী বাজার ফার্মেসী সমিতির সভাপতি তপন চন্দ্র দাস।

উল্লেখযোগ্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ফার্মেসী সমিতির সভাপতি শাজাহান আলি খোন্দকার, ধানগড়া বাজারের আদর্শ ফার্মেসীর ডাঃ মোঃ মাহফুজুল হক, মাস্টার ফার্মেসীর ওয়ালিউল হাসান রাসেল, চান্দাইকোনা বাজার মুন্নি ড্রাগস এর সুভাষ চন্দ্র সাহা, রাণী ফার্মেসীর পক্ষে সুবল চন্দ্র বসাক, শালিয়াগাড়ী বাজারের মা মেডিসিন কর্ণার এর মোঃ লিমন হোসেন, পূর্ব লক্ষিকোলা বাজার হাজী ফার্মেসীর মোঃ সোহেল সরকার প্রমুখ।

আরও খবর