দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে বজ্রপাতে দুইজন নিহত,আহত আরও দুইজন



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ফ্রুট ব্যাগিং করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। 


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আমবাগানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১২)। 


আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের লাছমানপুর গ্রামের  মো. রোজবুল ইসলামের ছেলে মো. নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের মো. কাশেদের ছেলে মো. সারোয়ার (১৫)। 


পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগানে ফ্রুট ব্যাগিং করার কাজ করছিল তারা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও অসিমের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত আরো দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে নয়ন নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমবাগানে প্যাকেট করার সময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসা অব্যাহত আছে। 


শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত জানান,আমবাগানে বজ্রপাতে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটির খোঁজখবর রাখছি। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। 



আরও খবর

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০৯০ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে