কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিবপুরের বাঘাব ইউনিয়নে জনতার চেয়ারম্যান জাহিদ সরকারের খাদ্য সামগ্রী বিতরণ

© ফাইল ছবি


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষদের তিন বেলা ভাত জোগাড় করাই যেখানে কষ্টসাধ্য সেখানে ইফতার সামগ্রী ক্রয় তাদের কাছে বিলাষিতা। তাই এসব হতদরিদ্রদের কষ্ট লাগবে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নে অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার।


বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার ব্যক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (২৪ মার্চ) বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া শহীদ জয়নাল আবেদীন সরকার স্মৃতি সংসদ এর অস্থায়ী কার্যালয়ে ইফতারব সামগ্রী হিসেবে প্রত্যেককে ভোজ্য তেল, ছোলা, ডাল, পেঁয়াজ, ভেশন, রসুন, চিনি দেওয়া হয়।


খাদ্য সামগ্রী নিতে আসা ষাটোর্ধ বৃদ্ধ এক ব্যক্তি জানান, ‘বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে এতো সদাই-পাতি আমার পক্ষে কিনা সম্ভব হতো না। আমাকে এগুলো দিয়ে চেয়ারম্যান সাহায্য করেছে। আমি রোজা রেখে চেয়ারম্যানের জন্য দোয়া করবো।’


এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে আমাদের সকলের কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা কষ্ঠে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।


আরও খবর

সরকারি গাছ কেটে বিক্রি করে দিল যুবদল নেতা

১২৮০ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে






শিবপুরে কৃষকের ধান কেটে দিলেন মৎস্যজীবী লীগ

১২৯৪ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে