কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে এক দরিদ্র শিক্ষার্থীর বই কিনে দিলেন ইউএনও আক্তার হোসেন

শ্যামনগরে এক দরিদ্র শিক্ষার্থীর বই কিনে দিলেন ইউএনও আক্তার হোসেন

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক দরিদ্র শিক্ষার্থীর একাদশ শ্রেণির বই কিনে দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

দরিদ্র শিক্ষার্থীটি বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে শ্যামনগর উপজেলা সদরে একেফজলুল হক এমসিএ কলেজে ভর্তি হলেও আর্থিক দুরবস্থার জন্য বই কিনতে না পারায় পড়া লেখা করার সমস্যার সৃষ্টি হয়। এমন অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বিষয়টি জানতে পেরে একাদশ শ্রেণির এক সেট বই ক্রয় করে শিক্ষার্থীর হাতে তুলে দিলেন গত বুধবার(৩ মে) বিকালে নিজস্ব কার্যালয়ে। শিক্ষার্থীর বাড়ী হল উপজেলার গাবুরা ইউপির হরিশখালী গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সকলের বড়। অন্যান্য ভাই বোন ছোট। পিতা এক জন দিনমজুর। জানা যায় দরিদ্র শিক্ষার্থীটি এক দোকানে কাজ করে টাকা আয় করে এসএসসি পাশ করেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপজেলা নির্বাহী অফিসারের আইডিতে লিখেছেন শ্যামনগর উপজেলায় অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী নানা প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে পড়া লেখা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গাবুরা ইউনিয়নের এই শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে এখনও বই কিনতে পারেনি। পড়া শুনাকে এগিয়ে নিতে তাকে এক সেট বই উপহার দেওয়া হল ।

ছবি- শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন একাদশ শ্রেণির এক দরিদ্র শিক্ষার্থীর বই উপহার প্রদান করছেন।



Tag
আরও খবর