কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুবদের বিক্ষোভ

জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুবদের বিক্ষোভ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে যুব সদস্যরা।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর জেগে উঠা চরে নেমে ব্যানার, পোষ্টার, প্লাকার্ড ,ফেষ্টুন নিয়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও বারসিকের সহায়তায় এ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, আর উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় কোন কাজ নেই। বিশ^ায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দূর্যোগের সম্মুখিন হলেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোন চিন্তা ভাবনা নেই। ক্ষতিগ্রস্থ উপকূলের মানুষ দাবী তুললেও ধনী দেশ গুলির কাছে পৗঁছাচ্ছে বলে মনে হয় না। এ ছাড়া বক্তারা নদী গুলি পুনঃখনন, টেক সই বেড়ী বাঁধ নির্মান সহ অন্যান্য দাবীর কথা তুলে ধরেন।

বক্তব্য রাখেন বারসিকের পরিচালক গবেষক পাভেল পার্থ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী(ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদ্দার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদ্দার, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, বরষা গাইন, রুবিনা পারভীন , শাকিল হোসেন প্রমুখ।

ছবি- শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুবদের বিক্ষোভ।



Tag
আরও খবর