কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিককে সংবর্ধনা

শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিককে সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ    বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিককে শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে আগমন উপলক্ষে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়।

পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক।

প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগর উপজেলায়  ইউএনও হিসাবে চৌদ্দ বছর পূর্বে কর্মরত ছিলেন সে বিষয়ে স্মৃতি চারণ করেন। এছাড়া কর্মজীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করেন।

স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী। বক্তব্য রাখেন শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ,  বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মহালদার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ আব্দুল ওহাব, প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, লাইব্রেরীর সদস্য রনজিৎ বর্মন, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, অনলাইন নিউজ কাব সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক।
উল্লেখ্য যে,বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের পক্ষ থেকে সন্ধ্যায় প্রধান অতিথি সহ তার স্ত্রী ও কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক।

Tag
আরও খবর