কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নদী থেকে মৃত বাঘের মরদেহ উদ্ধার

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নদী থেকে মৃত বাঘের মরদেহ উদ্ধার


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃপশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশনের কাঁচিকাটা টহলফাঁড়ির সদস্যরা সুন্দরবনের নদীতে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন ।


বন বিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জানান, সুন্দরবনের কাঁচিকাটা এলাকায়   ২৫ নভেম্বর শনিবার বিকাল ৫ টার দিকে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ,কে,এম ইকবাল হোসাইন চৌধুরী এ বিষয়ে বলেন, বয়স জনিত কারণে বাঘটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।   বাঘটির বয়স অনুমান ১৯ থেকে ২০ বছর হতে পারে।   বাঘটি মেয়ে বাঘ।  তিনি আরও বলেন মৃত বাঘটির ব্যাপারে শ্যামনগর থানায় একটি জিডি করা হয়েছে।   পর মৃত বাঘটি  বন বিভাগ কলাগাছিয়া ষ্টেশনের সামনে মাটিতে পুঁতে রাখা হয়েছে।   


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন মৃত বাঘের ঘটনায় বন বিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ কৃর্তক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 


ছবি- সংগৃহিত।  

Tag
আরও খবর