কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে নদীতে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক

শ্যামনগরে  নদীতে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌবাহিনী যৌথভাবে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, বৃহস্পতিবার(৮ জানুয়ারী) সকাল থেকে দিন ব্যাপী সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া সহ অন্যান্য নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেহুন্দি জাল, কারেন্ট জাল, ব্লনেট জাল, মশারী জাল উদ্ধার পূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আটককৃত জালের পরিমান হল বেহুন্দি জাল নয় হাজার মিটার, কারেন্ট জাল চার হাজার মিটার, মশারী জাল ছয় হাজার মিটার, চরঘেরা জাল দুই হাজার মিটার ও চায়না জাল দুই শত মিটার।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রতিনিধি হিসাবে ইউআরএ-৩ এম জসিম উদ্দীন, এলইএন এম সাজেদুল ইসলাম, আরইএন-১ এম শহিদুল ইসলাম, এবি এম মনির হোসেন, এবি এম নাজমুল হাসান। মৎস্য অফিসের পক্ষে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃ মুজিবুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর মেহেদী হাসান।

তিনি আরও বলেন বিশেষ কম্বিং অপারেশন ২০২৪এর অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয় খোলপেটুয়া, কাকশিয়ালী, ঝাঁপা, বালিয়াখালী, নওয়াবেঁকী সহ অন্যান্য স্থানে এবং উদ্ধারকৃত জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ছবি-  শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদীতে কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক নৌবাহিনী ও মৎস্য দপ্তর কর্তৃক।

Tag
আরও খবর