কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদের গণ সংযোগ

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদের গণ সংযোগ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন প্রার্থী হয়ে গণ সংযোগ করছেন।

তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। চলতি বছর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সরকারি নির্দেশলাবলী বা পরিপত্রের আলোকে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার অনুমতি পত্র পান।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় রাতদিন ছুটে চলে গণ সংযোগ করছেন।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান,  ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন। প্রত্যন্ত এলাকা গাবুরা, পদ্মপুকুর, কৈখালী, কাশিমাড়ী, আটুলিয়া, বুড়িগোয়ালিনী সহ অন্যান্য ইউনিয়নে ছুটে  চলেছেন পথে প্রান্তরে।

বিভিন্ন সময়ে বিভিন্ন হাট বাজারে মানুষের সাথে মতবিনিময় করছেন। একই সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।
প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে একজন প্রার্থী হয়ে জয়ের আশা নিয়ে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।

ছবি- শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদের উঠান বৈঠক অনুষ্ঠান।



Tag
আরও খবর