কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে বিনামূল্যে নারিকেল চারা ধান বীজ ও সার বিতরণ

শ্যামনগরে বিনামূল্যে নারিকেল চারা ধান বীজ ও সার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে(৫ জুলাই) উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন(উফসি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ,রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী স্মাট বাংলাদেশ তৈরী করেছেন। কৃষকরা ও স্মাট হয়েছেন। অ্যাপসের মাধ্যমে কৃষকরা কৃষি ফসল উৎপাদনের সকল তথ্য পাচ্ছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি কৃষি কাজের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারিকেল চারা ও রোপা আমন (উফসি ) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তি কৃষক ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১হাজার পাঁচ শতটি নারিকেল চারা, ১ হাজার ৯শত জন কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়। জানা যায় কৃষকরা মাথা পিছু  ৫ কেজি ধান বীজ, ২০ কেজি সার ও ৫টি করে নারিকেল চারা পাবেন।

ছবি- শ্যামনগরে বিনামূল্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ করছেন এমপি এস এম আতাউল হক দোলন।






Tag
আরও খবর