কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম কাগুচি হত্যা মামলার প্রধান আসামি আটক

শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম কাগুচি হত্যা মামলার প্রধান আসামি আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কৃষকলীগ নেতা কাশেম আলী কাগুচি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে(২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০জুলাই) দিবাগত রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে।

এছাড়া আরও পাঁচজনকে এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে এরশাদ আলীর বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য যে,৪ জুলাই মধ্যরাতে গাবুরা ইউপির কৃষকলীগ নেতা কাশেম আলী কাগুচীকে চিংড়ী ঘেরে নৌকায় বেঁধে রেখে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।



Tag
আরও খবর