কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

শ্যামনগর কৈখালী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন প্রবাস জীবন শেষে ইউনিয়ন বাসীর সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেন। তিনি নিজে সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের সাথে জড়াননি। তার প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একাধিক নাশকতা মামলা সহ ৫০টির অধিক মামলা দিয়ে মাসের পর মাস কারা অভ্যন্তরে রেখেছে।

তিনি বলেন গত ৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসকাবের সামনে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে একত্রিত করে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধন করেন। তার সাথে কয়েকজন ইউপি সদস্য আছেন বলে অপপ্রচার চালায় যাহা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন জেলেকার্ড তালিকা, ফেয়ার প্রাইজ তালিকা ও ডিলার নিয়োগ হয়েছে বিগত সরকারের আমলে। উক্ত ডিলারগণ আওয়ামীলীগ পদ পদবীধারীনেতা। কৈখালী ইউপি আওয়ামীলীগের সভাপতির নিকটতম আতœীয়। এই ডিলারগণের অনিয়মের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন বলে জানান। গত  নির্বাচনে তাকে মিথ্যা মামলায় জড়ানোর কারণে নির্বাচন প্রচার প্ররোচনায় নিজেকে সম্পৃক্ত করতে পারেননি এমনকি ভোটও দিতে পারেননি বলে লিখিত বক্তব্যে তুলে ধরেন। এছাড়া তিনি অন্যান্য অভিযোগের কথা লিখিত বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন তার বিরোধীরা নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা মানববন্ধন করেন। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

ছবি- শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।



Tag
আরও খবর