কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ কমেছে

শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ কমেছে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার মন্ডপ সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। উপজেলার বারটি ইউনিয়নে ৬৪টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন গতবার ৭০টি মন্ডপে সার্বজনীন দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৬টি কমেছে এবং ৬৪টি মন্ডপের মধ্যে ২টি মন্ডপে নতুন পুজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী দুর্গা পুজা মন্ডপের সংখ্যা হল ভূরুলিয়া- ২টি, কাশিমাড়ী-৩টি, শ্যামনগর-১১টি, নুরনগর-৩টি, কৈখালী-৫টি, রমজাননগর-৮টি, মুন্সিগঞ্জ-৯টি, ঈশ^রীপুর-৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া-৭টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা-২টি।

মুন্সিগঞ্জ ধানখালী পুজা মন্ডপের সভাপতি সুপদ মৃধা ও খোকন বৈদ্য বলেন মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মাটির লেপন কাজ শেষ এবার রং তুলির ব্যাবহার শুরু হবে। নওয়াবেঁকী সার্বজনীন দুগা পুজা মন্ডপের সম্পাদক সঞ্জয় রপ্তান বলেন প্রতিমার গায়ে রং এর কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষে ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্যরা শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
পঞ্জিকা অনুযায়ী ৮ অক্টোবর শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন। ৯ অক্টোবর দুর্গা পুজার ষষ্ঠি, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর মহা নবমী ও ১৩ অক্টেবর দশমী পুজা ও বিজয়া দশমী।

ছবি- শ্যামনগরে দুর্গা পুজার উপলক্ষে প্রতিমা তৈরীর প্রস্ততি।




Tag
আরও খবর