কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সহ আটক তিন

শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সহ আটক তিন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মঙ্গলবার (১৫ অক্টোবর) তিন জনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, উপজেলার ঈশ^রীপুর, নীলডুমুর ও নওয়াবেঁকী এলাকায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এস আই বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ঈশ^রীপুর এলাকার মোহাম্মদ জিয়াদ আলী গাজীর পুত্র মাহবুবুর রহমানের(৫৩) বসত বাড়ী তল্লাসী করে ৩৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। পর বুড়িগোয়ালিনী ইউপির নীলডুমুর এলাকায় মোঃ বারেক গাজীর পুত্র মোঃ মফিদুল ইসলামের(৩৭) বসত বাড়ী তল্লাসী করে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

পরবর্তীতে নওয়াবেঁকী বাজারে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৬৩০টি নিষিদ্ধ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ ইসহাক মোড়লের পুত্র মোঃ নুরুল ইসলাম(৫৯)কে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই বিজয় কুমার মজুমদার বলেন আটককৃত প্রত্যোকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি- শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সহ আটককৃতরা।




Tag
আরও খবর