কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার।

শ্যামনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব চত্তরে বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি ২০২২-২৩ মৌসুমে প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০৯০ জন কৃষকদের মাঝে সরিষা,গম,সূর্যমুখী,খেসারী ও ভূট্রা ফসলের বীজ ,ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

 বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা খামার বাড়ীর কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবীর ,উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মুনজুর এলাহী,সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিচ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

জানা যায়, প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ১৮০০ জন কৃষকের মধ্যে সরিষা,১০০ জনের মধ্যে গম,১০০জনের মধ্যে সূর্যমুখী,৬০ জনের মধ্যে খেসারী ও ৩০ জনের মধ্যে ভূট্রা ফসলের বীজ বিতরণ করা হবে। একই সাথে প্রতি কৃষক ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন। খেসারী ডালের ক্ষেত্রে এমওপি সার পাবেন  কেজি।
উল্লেখ্য যে, উপকূলীয় শ্যামনগরে দুই সহ¯্রাধিক কৃষককে প্রনোদনা কমসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় বর্তমান সরকারকে কৃষকবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ছবি- শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার।



Tag
আরও খবর