কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সড়ক দূঘটনায় নিহত-১ ও আহত-১

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান(৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম(৪২) মারাত্নক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শ্যামনগর কালিগঞ্জ রোডের খানপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শাহিনুর রহমান উপজেলার গাবুরা ইউপির গাইন বাড়ীর বারেক গাজীর ছেলে। তিনি পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক। আহত রবিউল ইসলাম একই ইউপির খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম সাতক্ষীরা যাচ্ছিলেন শাহিনুরের মোটরসাইকেল ভাড়া নিয়ে। এ সময় পাবনা থেকে আসা ফুলঝুরি পরিবহনের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চালক শাহিনুর ও যাত্রী রবিউল মারাত্নক আহত হন। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। পর উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে পৌঁছাইলে সাতক্ষীরা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর মোল্যা এ বিষয়ে বলেন বাস চালককে আটকের চেষ্টা চলছে।



Tag
আরও খবর