কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর উপজেলা বিএনপির সংবাদসম্মেলন

শ্যামনগর উপজেলা বিএনপির সংবাদসম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন ৭ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় শ্যামনগর উপজেলা বিএনপিনেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গণচাঁদাবাজি,দখলবাজি ও অগ্নিসংযোগ অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

তিনি বলেন ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের পর থেকে শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি উপজেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। যারা ভিন্ন মতলম্বী তারা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ইর্ষানিত হয়ে নেতিবাচত শব্দ চয়নের মাধ্যমে বিএনপিকে ধবংসের পায়তারা করছে।

তিনি আরও বলেন কাশিমাড়ী,আটুলিয়া, বুড়িগোয়ালিনী ইউপির বিএনপির সভাপতি নিরলস  ভাবে কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা বিএনপির মধ্যে কোনপ্রকার ভূল বোঝাবুঝি নাই। যারা বিপথে চলবে ক্ষেত্র বিশেষ বহিস্কার ,পর্যবেক্ষণ,সতর্ক করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.আশেক ই এলাহী মুন্না, উপজেলা যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিয়ার রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সদর বিএনপি নেতা আঃ হামিদ, বিএনপি নেতা সহিদুজ্জামান, আব্দুল মজিদ, আজিজুল হক, আনোয়ার হোসেন ঢালী, মফিজুর রহমান, হাফিজ আল আসাদ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন উপজেলা বিএনপি সভাপতি  আব্দুল ওয়াহেদ।


Tag
আরও খবর