চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পর্যায়ে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সামস্-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেট্জ বাংলাদেশ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন “আদিবাসী অধিকার ও পরিবেশ রক্ষা: জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ” প্রকল্পের আওতায় সামস্ ট্রেনিং সেন্টারে এ নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মন।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় শ্যামনগরের তিনটি ইউনিয়নের জলবায়ু ঝুঁকিপূর্ণ আদিবাসী মুন্ডা, বাগদি ও বনজীবী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও সুপেয় পানির সংকটসহ নানা ধরনের জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছে। এসব জনগোষ্ঠীর সমস্যা ও অধিকারকে সামনে রেখে উপজেলা পর্যায়ে একটি সমন্বিত বহু-পক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

গঠিত গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউনিয়নভিত্তিক অভিযোজন পরিকল্পনা ও স্থানীয় বাস্তবতার প্রমাণের ভিত্তিতে নীতি-সংলাপ, জবাবদিহিতা এবং জলবায়ু ও মানবাধিকার বিষয়ে যৌথ অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ সুরক্ষা এবং অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে নেটওয়ার্কটি ভূমিকা রাখবে।

সভায় ইউনিয়ন পর্যায়ের গ্রীণ ক্লাইমেট অ্যাকশন টিমের সদস্য, জলবায়ু ও মানবাধিকার কর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ১৩ সদস্যের উপজেলা গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সামস্-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, কো-অর্ডিনেটর রামপ্রসাদ মুন্ডা, যীশুনাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি, শিক্ষক রনজিত বর্মন, সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী, কারিতাসের সিএফ হরিদাস মন্ডল এবং বারসিকের প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান।

এছাড়া গ্রীণ ক্লাইমেট অ্যাকশন টিমের সদস্য এবং সামস্-এনগেজ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কমিউনিটি কো-অর্ডিনেটর অলোক কুমার পাল।

Tag
আরও খবর



শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার

২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে





শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

৭ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে