নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্রীনগরের তন্তরে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তরে শালিস চলাকালীন বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাননীসার কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস সহ আরো ৩ জন আহত হয়েছেন । গত বৃহস্পতিবার কালী মন্দির প্রাঙ্গণে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে । মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস অভিযোগ সহযোগে জানান, কাননীসার গ্রামের সংখ্যালঘু হিন্দু মনিঋষি সম্প্রদায়ের উপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার ও জুলুম করে আসছে একই গ্রামের মৃত হাছেন শেখের ছেলে পান্নু ওরফে কামাল ও তার পুত্র ফারদিন, মন্টু শেখ, মৃত মজিদ শেখের পুত্র আফজাল শেখ, মন্টু শেখ ও তার পুত্র শাহাদাত, আব্দুর রশিদের পুত্র আশিক, নুরু মিয়ার ছেলে ইরফান ও রামিম গং । তার অভিযোগ, এরা হিন্দু সম্প্রদায়ের চাষাবাদ করা বিভিন্ন ফসলাদি জোরপূর্বক নিয়ে যায় । আর এতে প্রতিবাদ করলেই মারধর সহ দেশ ছাড়া করার হুমকি দিয়ে আসছিল পান্নু গং । 


জানা যায়, গত সোমবার ফারদিন ও তার সাথীয় সঙ্গীগণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস'র জমির বেশকিছু টাকা মূল্যের আখ জোড়পূর্বক তুলে নিয়ে যায় । এ পর্যায়ে বাঁধা দিতে গেলে তাকে প্রাণ নাশের হুমকি সহ মারধর করার জন্য উদ্যত হয় তারা । এ ঘটনার পরিপ্রেক্ষিতে নবরঞ্জণ দাস শ্রীনগর থানায় ফারদিন সহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পরবর্তীতে এ ঘটনা নিরসনে তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবরের উপস্থিতিতে এক শালিস বৈঠকের আয়োজন করা হয় । শালিস এর শেষ পর্যায়ে হঠাৎ পান্নু গং উত্তেজিত হয়ে সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস, বিমল দাস ও খোকন দাসের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করে তাদের মারাত্মক আহত করে ‌। উপস্থিত লোকজন ঐ সময় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । 


এ ব্যাপারে স্থানীয় মনির হোসেন মোড়ল জানান, পান্নু ওরফে কামাল গং নবরঞ্জণ দাসের জমির আখ জোড়পূর্বক তুলে নেয়া সহ দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার নির্যাতন করে আসছে । শালিস বৈঠকছ চেয়ারম্যানের উপস্থিতিতে তারা অশালীন আচরণ করেছে ও নবরঞ্জণ দাস সহ আরো কয়েকজনকে মেরে আহত করে । মনির মোড়ল আরো জানান, পান্নু দীর্ঘদিন সৌদি আরবে ছিল, সেখান হতে টাকা মেরে দেশে চলে আসে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একটি মামলাও ছিল । 


তন্তরের ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, বিষয়টি সমাধানে উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠকে বসেছিলাম । শালিস এর শেষ পর্যায়ে পান্নু গং হঠাৎ উত্তেজিত হয়ে ঝামেলা বাধায়, পরে আমরা  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শালিসটি পরবর্তীতে ইউনিয়ন পরিষদে হবে বলে জানিয়ে দিই । অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই জিয়া জানান, নবরঞ্জণ দাস বাদী হয়ে তার জমি হতে আখ তুলে নেয়ার অভিযোগ পেয়ে আমি তদন্ত করছি । তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

আরও খবর