নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

অবৈধ ট্রাক্টর-ভটভটির বেপরোয়া চলাচল, দেখার নেই কেউ!!


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও বিভিন্ন গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে মরণঘাতী যান অবৈধ কাঁকড়া (ট্রাক্টর) ও স্থানীয় বিভিন্নভাবে তৈরিকৃত ভটভটি । এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটলেও নেই প্রশাসনের হস্তক্ষেপ।

কাঁকড়া (ট্রাক্টর) মূলত কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো, আর জমিতে সেচ দেয়ার জন্য ব্যভ্ররত হওয়ার কথা ডিজেল চালিত স্যালোমেশিনের। ট্রাক্টর ও স্যালোমেশিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে কাকড়া ও ভটভটি। যেগুলোর ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই তৈরি হচ্ছে কোন যান্ত্রিক মানদণ্ড ছাড়াই। কোন প্রকার ট্রেনিং বাদেই প্রাপ্ত বয়স্ক ব্যাক্তির চেয়ে  অপ্রাপ্তবয়স্করা বেশি চালাচ্ছে এ যান। যাদের নেই নূন্যতম অভিজ্ঞতা। দিন-রাত অবাধে সড়কে এসব অবৈধ যান চলছে। এতে অতিষ্ঠ সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষ।

কাঁকড়ার ইঞ্জিনসহ সামনের অংশটি মূলত জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়। যার নাম পাওয়ার টিলার। পাওয়ার টিলারের পেছনে আছে বডি। যা দিয়ে এখন অবাধে মাটি ইট, আলু, ধান-চালের বস্তা, কাঠসহ বিভিন্ন পণ্য সামগ্রী বহনের পাশাপাশি পশু ও মানুষ বহনের কাজও চলছে ঝুকিপূর্ণভাবে। 

আইন না মেনেই সকাল থেকে রাত পর্যন্ত এ যান চলছে। এতে করে এর বিকট শব্দে পরিবেশ যেমন দূষণ হচ্ছে। অন্যদিকে পথচারীরা দূর থেকেই কাঁকড়ার ভয়ংকর শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে ওঠেন। শুষ্ক মৌসুমে সড়কে এসব ট্রাক্টর চলায় রাস্তার পাশের বাড়িঘরের অবাধে ঢুকছে ধুলা বালি । এটি দিয়ে মাটি পরিবহনের কারণে সামান্য বৃষ্টি হলেই গ্ৰামীন রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। এতে যানবাহনসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।

একাধিক সচেতন ব্যক্তি বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে তা কাঁকড়া (ট্রাক্টর) দিয়ে পরিবহন করা হচ্ছে। এর ফলে এলাকায় ব্যাপক হারে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফসলি জমি থেকে মাটি কাটার ফলে একদিকে যেমন কমে যাচ্ছে জমিতে মাটির উর্বরা শক্তি, অপরদিকে মাটি কাটা জমিগুলোতে ফসলের ফলন ব্যাপক হারে হ্রাস পাওয়ার আশঙ্কাও আছে।

স্থানীয়রা জানান এসব ফিটনেসবিহীন ট্রাক্টর চালকদের বয়স অল্প। রাস্তায় বেপরোয়া গতিতে চলাচলের কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ছেলে-মেয়েকে স্কুল পাঠালে তারা স্কুল থেকে বাড়িতে না আসা পর্যন্ত সব সময় আতঙ্কে থাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন ব্যক্তি বলেন, ‘এসব চালকের লাইসেন্স তো দূরের কথা, তেমন কোনো অভিজ্ঞতাও নেই। বিভিন্ন মহলকে ম্যানেজ করে অবৈধ এই পরিবহনটি চলাচল করছে রাস্তায়।’ রাস্তা রক্ষার্থে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন বন্ধসহ বেপরোয়া গতিতে গাড়ি চালানো অচিরেই বন্ধ করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এমনটাই দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন এর নিকট ফোন করা হলে তা রিসিভ হয়নি।

আরও খবর







সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

৫১২ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে