ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাঁচা মরার লড়াইয়ে ওপেনিংয়ে মিরাজ-সাব্বির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 08:52:30 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এশিয়া কাপে টিকে থাকার ঝুঁকিতে বাংলাদেশ। সুপার ফোরে খেলতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে টাইগারদের। 


যে কারণে একাদশে বড় পরিবর্তনের আভাস দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বুধবার ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনা শেষে জালাল ইউনুস বলেন, ‘শারজা ও দুবাইয়ের উইকেট ভিন্ন। দুবাই ম্যাচের জন্য ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। টিম মিটিংয়ে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। নিজেদের করণীয় সম্পর্কে সবাই ভালোভাবে জেনেছে।’


আফগানদের বিপক্ষে ৭ উইকেটে পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। মোসাদ্দেক হোসেনের হার না মানা ৪৮ রান ছাড়া উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের কেউ। 




বাংলাদেশ দলের টপ ও মিডলঅর্ডারের ৬ জনকেই আউট করেছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব ও রশিদ খান। আজকের ম্যাচে বাংলাদেশ দলের ভয় দুই লংকান স্পিনার থিকসেনা ও হাসারাঙ্গাকে নিয়ে।


যে কারণে টপঅর্ডার থেকে একজন বাঁহাতি ব্যাটার কমিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম। প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হওয়া এনামুল হক বিজয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। এ ম্যাচে তাকেও বসিয়ে রাখার আভাস মিলেছে।  


তা হলে এ দুজন বাদ পড়লে আজ শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে নামবেন কে কে? সাকিব-মুশফিক! বিসিবি সূত্র বলছে, মোহাম্মদ নাঈমের বদলে আজ ওপেনিংয়ে নামানো হতে পারে সাব্বির রহমানকে। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলানো মেহেদী হাসান মিরাজকে।  


এ দুজনকে দিয়ে ওপেনিংয়ে ভালো শুরু করতে চাইছে বাংলাদেশ। হার্ডহিটার সাব্বিরকে দিয়ে পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বুধবার এমনটিই জানান বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।  


সুজন বলেছেন, ‘আমরা যদি শুরুতে খুব বেশি উইকেট না হারিয়ে ভালো করতে পারি, তা হলে আদর্শ হবে। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে জিততে পারি, তা হলে হয়তো আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।’


পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা। দলটির বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশের জয় ৪টি আর শ্রীলংকার ৮টিতে। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হেরেছিল ৫ উইকেটে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে