ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 11:35:57 pm

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। এই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে জিতেছে পাকিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ঠিক ৫ উইকেটেই হারিয়েছিল ভারত। আজ যেন সে প্রতিশোধই নিল পাকিস্তান।


রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র একবল রেখে জয় পায় পাকিস্তান। 


জয়ের ম্যাচের ভিত গড়ে মোহাম্মদ রিজওয়ান। তার ৫১ বলে ৬ চার ও ২ ছক্কার মারে ৭১ রানের ইনিংসই জয়ের পথ তৈরি করে। তবে জয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাবরদের।


২০ বল খেলে দুইশ’র বেশি স্ট্রাইরেটে ৪২ রান করে ম্যাচ জয়ের ভিত গড়তে সহায়তা করে মোহাম্মদ নেওয়াজ। তার ব্যাট থেকে ৬ চারের সঙ্গে আসে ২টি ছক্কার মার।


রান তাড়া করতে নেমে দেখেশুনে খেলার চেষ্টা করেন বাবর আজম ও রিজওয়ান। কিন্তু চতুর্থ ওভারে এসে বাবর শর্ট মিডউইকেটে থাকা রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। রবি বিষ্ণুইয়ের বলে আউট হওয়ার আগে ২ চারের মারে ১০ বলে ১৪ রান করেন বাবর। 


এরপর ফখর জামান ১৮ বলে ১৫ রানের ইনিংস খেলে যুজবেন্দ্র চাহালের বলে ধরা পড়েন বাউন্ডারিতে থাকা বিরাট কোহলির হাতে।


এর আগে সুপার ফোরের ম্যাচে পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দুর্দান্ত সূচনার পর কিছুটা চাপে পড়লেও বিরাট কোহলির ফিফটিতে ভর করে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত। এই যাত্রা রোহিত শর্মারা হারায় ৭ উইকেট।


এশিয়া কাপের আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেক কথা হয়েছিল। রানে ফিরতে এই লিজেন্ড নাকি একমাস ব্যাট থেকে দূরে ছিলেন। রানে ফেরার প্রাণান্ত চেষ্টা করছিলেন। তবে পরপর দুই ম্যাচে ফিফটি করে নিজের জাত চেনালেন তিনি। ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। 


আজ ভারতের সংগ্রহটা আরও বড় হতে পারতো। ১০.৪ ওভারেই ১০০ রান তুলে নিয়েছিল রোহিত শর্মার দল। শেষ ৫৬ বলে তারা তুলতে পারে ৮১ রান। এর মধ্যে শেষ ওভারে ফখর জামান দুটি বাউন্ডারি বানিয়ে দেন মিসফিল্ডিংয়ে।


টসে জিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 


তবে টস হারলেও ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনাই করে রোহিত শর্মার দল। রোহিত লোকেশ রাহুলকে নিয়ে ওপেনিংয়ে নেমে ৩১ বলে তুলে দেন ৫১ রান।


ষষ্ঠ ওভারে এসে অবশেষে ভারতীয় অধিনায়ককে আউট করেন হারিস রউফ। পাকিস্তানি পেসারের বলে টপএজ হয়ে খুশদিল শাহের ক্যাচ হন রোহিত। ১৬ বলে ৩ চার আর ২ ছক্কায় মারকুটে ওপেনারের ব্যাট থেকে আসে ২৮ রান।


পরের ওভারে ভারতের আরেক সেট ব্যাটারকে তুলে নেন শাদাব খান। পাকিস্তানি স্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লংঅনে ক্যাচ হন লোকেশ রাহুল (২০ বলে ২৮)। ৮ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।


তারপরও উইকেটে এসে মারমুখী হওয়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। তবে অতি আগ্রাসী ব্যাটিংই যেন কাল হয় তার। ১০ বলে ১৩ রান করা এই ব্যাটার আউট হন মোহাম্মদ নওয়াজকে স্কয়ার লেগে ছক্কা হাঁকাতে গিয়ে। বিরাট কোহলির সঙ্গে তার জুটিটি ছিল ২১ বলে ২৯ রানের।


এরপর রিশাভ পান্তকে নিয়ে ২৫ বলে ৩৫ রানের আরেকটি জুটি গড়েন কোহলি। ১৪তম ওভারে এই জুটি ভাঙেন শাদাব। পাকিস্তানি লেগস্পিনারকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে আসিফ আলির সহজ ক্যাচ হন পান্ত (১২ বলে ১৪)।


হার্দিক পান্ডিয়াও সুবিধা করতে পারেননি। মোহাম্মদ হাসনাইনের বলে শর্ট মিডউইকেটে নওয়াজের ডাইভিং ক্যাচ হন ভারতীয় এই অলরাউন্ডার (০)। ৪ রানের ব্যবধানে ২ উইকেট হারায় ভারত।


একটা প্রান্ত ধরে দারুণ খেলে দলকে এগিয়ে নেন কোহলি। মোহাম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ৩৬ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি।


পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাদাব খান। ৩১ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে