কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2023 09:11:09 am

দীর্ঘ ১৪ বছর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়েছে জামাল ভূঁইয়ারা। এতে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে সেমিতে পা রাখার কৃতিত্ব অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। 


বুধবার (২৮ জুন) ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারানোর ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। অপরটি এসেছে আত্মঘাতী গোলের সুবাদে। ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন তিসেন্দা দর্জি। 


এর আগে, ২০০৩ সালে সাফের মঞ্চে আসরে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ দল। এরপর ২০০৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফের ফাইনালেও খেলেছিল তারা, কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ। এরপর আর কখনো শিরোপার মঞ্চে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলে ফাইনালে পা রাখতে চায় বাংলাদেশ দল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে জামাল ভূঁইয়াদের দিতে হবে বেশ বড় পরীক্ষা। যেখানে তাদের প্রতিপক্ষ 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। এবার অতিথি দল হিসেবে সাফের আসরে অংশ নিয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা দেশটি। 


আগামী ১ জুলাই প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ব্যাঙ্গালোরের কান্তারাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জয়ী দল লেবানন ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী ৪ জুলাই আসরের ফাইনালে মুখোমুখি হবে।


১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলা কুয়েত এবার তিন খেলার দুটিতে জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সাফের গ্রুপ পর্ব শেষ করেছে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়েও ভারত গ্রুপে রানার্সআপ হয়েছে। মূলত কুয়েতের চেয়ে এক গোল কম করায় তাদের এই অবনমন।


অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দাপুটে জয়ে সেমিফাইনালে উঠেছে। আর অতিথি দল লেবানন তিন খেলার সবকটিতে জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে সাফের গ্রুপ পর্ব শেষ করেছে।