কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

মেসিকে টপকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোনাল্ডো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2023 10:00:08 am

বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে বেশী আয় করা খেলোয়াড় তালিকায় ২০১৭ সালের পর প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ২০২৩ সালে আয়ের দিক থেকে সর্বোচ্চ অর্থ উপার্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো। 

২০২৩ সালের ১ মে পর্যন্ত গত এক বছরের হিসেব অনুযায়ী রোনাল্ডোর আয় ছিল ১৩৬ মিলিয়ণ মার্কিন ডলার। এর মাধ্যমে লিওনেল মেসিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন রোনাল্ডো। ২০২২ সালে সবচেয়ে বেশী আয়ের খেলোয়াড় হিসেবে মেসির আয় ছিল ১৩০ মিলিয়ন ডলার। 

রোনাল্ডোর রেকর্ড ভঙ্গকারী আয়ের মধ্যে ৪৬ মিলিয়ন ডলার ছিল মাঠের আয়, সাথে আরো ৯০ মিলিয়ন ডলার ছিল মাঠের বাইরের আয়। আর এটি ছিল রোনাল্ডোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো সর্বোচ্চ উপার্জনকারীর তালিকায় শীর্ষে ওঠার ঘটনা, যা এখন তাকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি।

ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে সময়টা খুব একটা ভাল যায়নি পর্তুগীজ এই সুপারস্টারের। যে কারনে বিশ্বকাপের পর দলবদল করে এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরেতে যোগ দেন। সৌদিতে আকর্ষনীয় প্রস্তাবে খেলতে এসে বেতন প্রায় দ্বিগুন বেড়ে ৭৫ মিলিয়ন ডলার দাঁড়ায়। মাঠ থেকে আয়ের পাশাপাশি জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সাথেও রোনাল্ডোর রয়েছে আজীবনের চুক্তি। সেই চুক্তি থেকেও একটি বিরাট অংশ আয় করছেন সিআর সেভেন। 

রোনাল্ডোর মাঠ থেকে যা আয় করেন তা মূলত আসে বেতন, প্রাইজ মানি ও বোনাস থেকে। আর মাঠের বাইরে স্পন্সরশীপ চুক্তি, স্মারক, এপেয়ারেন্স ফিসহ আরো কিছু খাত থেকে। 

ফোর্বসের তালিকায় শীর্ষ তিন খেলোয়াড়ই ফুটবলার। দ্বিতীয় স্থানে থাকা মেসির পরে তৃতীয় অবস্থানে রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় স্থানে থাকা মেসির আয় দেখানো হয়েছে ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে আর্জেন্টাইন এই তারকার মাঠ থেকে আয় ৬৫ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে আয় রয়েছে আরো ৬৫ মিলিয়ন ইউরো। বিপরীতে এমবাপ্পের ১২০ মিলিয়ন ডলার আয়ের সিংহভাগ ১০০ মিলিয়ন ডলারই আসে মাঠের থেকে। 

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন লস এ্যাঞ্জেলস লেকার্সের তারকা বাসেস্কটবল খেলোয়াড় লিব্রন জেমস। ২০২৩ সালের সবচেয়ে বেশী আয়ের বাস্কেটবল খেলোয়াড় হিসেবে ১১৯ মিলিয়ন ডলার আয় করে লিব্রন রেকর্ড গড়েছেন। ১১০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় পঞ্চম স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। 

এছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে অবসরে যাবার পরেও সর্বোচ্চ আয়ের পুরুষ ও নারী টেনিস খেলোয়াড় হিসেবে ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। সর্বমোট ৯৫.১ মিলিয়ন ডলার আয় করে ফেদেরার রয়েছেন নবম স্থানে। অন্যদিকে ৪৫.৩ মিলিয়ন ডলার আয় করে সেরেনার অবস্থান তালিকার ৪৯তম স্থানে।