চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

টেস্টের ১৪৬ বছরে শাকিলের নতুন ইতিহাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-07-2023 05:28:13 am

নতুন এক ইতিহাস গড়লেন পাকিস্তানের বাহাতি ব্যাটসম্যান সৌদ শাকিল। প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই কমপক্ষে ৫০ রানের ইনিংস খেললেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা গেল প্রথমবার।


বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারীদের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে ৫৭ রান করেন শাকিল। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ১১০ বল মোকাবিলায় মারেন ৬টি চার। স্বাগতিক পেসার আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। এর আগে আবদুল্লাহ শফিকের সঙ্গে চতুর্থ উইকেটে তার জুটিটি ছিল ১৯৬ বলে ১০৯ রানের।


আসিথার করা ইনিংসের ৮১তম ওভারের প্রথম বলে এক্সট্রা কভার দিয়ে চার মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন শাকিল। তখনই রেকর্ড বইতে নাম উঠে যায় তার। পরের বলটিও সীমানার বাইরে পাঠান তিনি। এরপরই অবশ্য থামতে হয় তাকে।


শাকিল ছাড়িয়ে গেছেন ভারতের সুনিল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফকে। এদের সবাই ক্যারিয়ারের প্রথম ছয় টেস্টের প্রতিটিতেই অন্তত ৫০ রানের ইনিংস স্পর্শ করেছিলেন। দুই ম্যাচ সিরিজের আগের টেস্টে গলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তাদের পাশে বসেছিলেন শাকিল। এবার এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি। 


ঘরের মাঠে রাওয়ালপিন্ডিতে গত বছরের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় শাকিলের। ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন তিনি। সেই থেকে রানের ফোয়ারা ছুটছে তার ব্যাটে। এখন পর্যন্ত সাত টেস্টের ১৩ ইনিংসে ৮৭.৫০ গড়ে শাকিলের রান ৮৭৫। দুটি সেঞ্চুরির একটিকে তিনি রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। তার নামের পাশে ফিফটি আছে ছয়টি। এক অঙ্কের রানে কখনও আউট হননি তিনি।


পাকিস্তানের রানের পাহাড়ে চড়ার পেছনে মূল কৃতিত্ব ওপেনার শফিক ও সাতে নামা অলরাউন্ডার আঘা সালমানের। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ নেওয়া ডানহাতি শফিক খেলেন ২০১ রানের ইনিংস। ৩২৬ বলে তিনি মারেন ১৯টি চার ও ৪টি ছক্কা। মারমুখী ঢঙে থাকা সালমান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন ১৩২ রানে। তার ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও একটি ছয়। শেষ পর্যন্ত ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে