ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এবার ‘বাংলাওয়াশ’ হবে নিউজিল্যান্ডেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2022 09:52:23 am


◾ স্পোর্টস ডেস্ক 


২০১০ সালের অক্টোবরে ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্বাদ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পর ধারাভাষ্যকক্ষে থাকা আতাহার আলী খানের কণ্ঠে ভেসে ওঠে, ‘বাংলাওয়াশ’ শব্দটি। এরপর থেকে কোনো দলকে টাইগাররা হোয়াইটওয়াশ করলেই সেটিকে বড় হরফে বাংলাওয়াশ বলেই গর্ব করে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।


সেই বাংলাওয়াশ এবার পৌঁছে গেছে সুদূর নিউজিল্যান্ডেই। যাদের হারিয়ে প্রথমবারের মতো বাংলাওয়াশের সূচনা। সেই তাদের মাটিতে বিশ্বকাপের আগে শুরু হতে যাওয়া বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের নামকরণ করা হয়েছে, ‘বাংলাওয়াশ’ দিয়ে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের এই সিরিজটিকে বলা হবে ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজ। যদিও এই নামকরণ হয়েছে টাইটেল স্পন্সর বাংলাওয়াশ ডিটারজেন্ট পাউডারের নামে।



আজ (৫ অক্টোবর) এর ট্রফি উন্মোচন করা হয়। যেখানে ট্রফি রাখার ডায়াসের মধ্যেই লেখা ছিল, ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজ। ট্রফির সঙ্গে তিন দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। বাংলাদেশের টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না পৌঁছায় তার বদলে উপস্থিত ছিলেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে যথারীতি ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের বাবর আজম।


৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাওয়াশ টি-টোয়েন্টি সিরিজ। যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই সিরিজে যেকোনো দল ন্যূনতম ৪ ম্যাচ করে খেলার সুযোগ পাবে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে