চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ইডেনে চলছে বাংলাদেশের বাঁচা মরার লড়াই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2023 09:10:20 am

মাঠের পারফরম্যান্স তো যাচ্ছে তাই, বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরেও নানা ইস্যুতে সমালোচিত বাংলাদেশ দল। বিশেষ করে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে না রাখা, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে ইংল্যান্ড ম্যাচে সুযোগ না দেয়া, ওপেনার লিটন কুমার দাসের ‘সাংবাদিক খেদাও’ কা-, বিশ্বকাপের প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এবং দলকে ভারতে রেখে অধিনায়ক সাকিবের হঠাৎ করে দেশে ফেরা। এসব ইস্যুতে টিম বাংলাদেশের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে ঠিকই তখনই তাদের সামনে পড়ছে নেদারল্যান্ডস। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে টিকে থাকতে হলে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই বলা চলে কলকাতা ইডেন গার্ডেনে বাঁচতে হলে ডাচদের বিপক্ষে আজকের ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। 


ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক হয়ে বাংলাদেশ ২০১১ বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ওই ম্যাচে ডাচদের ৪৬.২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বর্তমান দলে থাকা সাকিব, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ২০১০ সালে ডাচদের সঙ্গে প্রথম দেখাতে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটি এই ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় থেকে অনুপ্রেরণা খুঁজবে নেদারল্যান্ডস। যেকারণে আরও একবার অঘটনের জন্ম দিতে চাইবে ডাচরা। অন্যদিকে নিজেদের সম্মান টিকিয়ে রাখতে, সমর্থকদের স্বস্তি দিতে ও সব সমালোচনাকে দূরে ঠেলতে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ। তাই আজকের ম্যাচে টাইগাররা জ্বলে উঠে জয় পেতে চাইবে। এটা করতে হলে তাদেরকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। 


টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস। শুরুতে তাদের ৪ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর জুটিতে অর্ধশত পূর্ণ হলেও বাংলাদেশের বোলারদের তান্ডবে আবারো বিপর্যস্ত হয়। এখন দেখার বাকি শেষ পর্যন্ত নেদারল্যান্ডস বাংলাদেশকে কত রানের টার্গেট দেয় । বর্তমান স্কোর : নেদারল্যান্ডস ২২.৩ বলে ৮৯/৪ ।



আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে