চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী : শান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2023 11:56:45 am

চলতি বছর সূচিতে থাকা নিজেদের সব টি-টোয়েন্টি সিরিজ জয়র ব্যপারে আত্মবিশ^াসী বাংলাদেশ অধিনায়কনাজমুল হাসেন শান্ত। তিন টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এ বছর বাংলাদেশ দল সবগুলো টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়তে সক্ষম হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেন শান্ত।  

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে কিউইদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশ। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই এ বছর টানা চতুর্থ সিরিজ জিতবে টাইগাররা। 

এখন পর্যন্ত ক্রিকেটের যেকোন ফরম্যাটে সব সিরিজ জিতে কখনও পুরো বছর শেষ করতে পারেনি বাংলাদেশ।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাউন্ট মাউঙ্গানুইর বে ওভালে খেলবে বাংলাদেশ। যেখানে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতেছিলো টাইগাররা। 

আজ নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে টানা নয় ম্যাচ হারের বৃত্ত ভাঙ্গার পর শান্ত বলেন, ‘নেপিয়ারের আজকের জয়, মাউন্ট মাউঙ্গানুইতে শেষ দুই টি-টোয়েন্টিতে আমাদের অনুপ্রেরণা দিবে। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সিরিজ জিততে চাই।’

তিনি আরও বলেন, ‘ছেলেদের মধ্যে যথেষ্ঠ আত্মবিশ্বাস আছে। কিন্তু আত্মতুষ্টিতে না ভুগে পরের দুই ম্যাচের জন্য আমাদের পরিকল্পনা করা উচিত। আমি আশা করি, সবাই নিজেদের কাজ নিখুঁতভাবে করার জন্য স্বচেস্ট থাকবে।’

গুরুত্বপূর্ণ সব ম্যাচেই টস ভাগ্যে জয় পাওয়া শান্ত আজও নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিং পাঠাতে দ্বিধা করেননি। বোলিংয়ের সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মাত্র ১ রানে কিউইদের ৩ উইকেট শিকার করেন টাইগাররা বোলাররা। যা টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে বাজে শুরু। 

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রান করতে পারে নিউজিল্যান্ড। ২৬ রানে ৩ উইকেট নেন শরিফুল। মাহেদি ১৪ রানে ও মুস্তাফিজ ১৫ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ১৮ দশমিক ৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৬ বলে অপরাজিত ৪২ রান করেন লিটন। 

শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ জিতে ভালোভাবে সিরিজে শুরু করতে পেরে আমরা সত্যিই খুশি। এমন অর্জনে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ জিততে দলের বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা দ্রুত শিখছে। নতুন বলে দারুন বোলিং করেছেন শরিফুল, তানজিম ও মুস্তাফিজ। বিশেষভাবে মাহেদির পারফরমেন্সে আমি মুগ্ধ হয়েছি। স্পিনার হয়েও পেস বান্ধব উইকেটে ভালো করেছে মাহেদি।’

কিন্তু বাংলাদেশের জয় সহজে আসেনি। ব্যাটিংকালে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে এক সময় জয় নিয়ে চিন্তায় পড়েছিলো টাইগাররা। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে সাত বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন লিটন ও মাহেদি। 

শান্ত বলেন, ‘শেষের উত্তেজনাই ক্রিকেটের সৌন্দর্য। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এই কন্ডিশনে ব্যাট করা সবসময় চ্যালেঞ্জিং। তাদের ১৩৪ রানে আটকে রাখার পর, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠি।’

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে