আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর-১ আসনে চলছে জয় পরাজয়ের হিসাব নিকাশ

৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন। রাজশাহী-১ আসনটি গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনের প্রচার প্রচারণা শেষ। প্রার্থী ও সর্মথকদের প্রচার প্রচারনা শেষ হলেও সাধারন ভোটারদের মাঝে শুরু হয়েছে জয় পরাজয়রে হিসাব নিকাশ। এখন শুধু সাধারন ভোটারদের মাঝে জয় পরাজয়ের হিসাব নিকাশের ঝড় উঠেছে চায়ের স্টলে, রাস্তা ঘাটে, গন পরিবহনে ও পাড়া মহলায়। কোন প্রার্থীর নির্বাচনে জয় হবে আর কোন প্রার্থীরা পরাজয় বরণ করবে তা নিয়েই কাটছে সাধারন ভোটারদের সময়। 

বাংলাদেশের মধ্যে রাজশাহীর-১ আসনটি অন্যসব আসনের চেয়ে এবার একটু বেশি আলোচিত। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক প্রতকি)। চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকায় নজর কেড়েছে সবার। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী (কাঁচি প্রতিক) ও আয়েশা আক্তার ডালিয়াসহ (বেলুন প্রতিক) ১১ প্রার্থী রয়েছে ভোটের মাঠে। তবে সতন্ত্র প্রার্থী আকতারুজ্জামান আকতার সাংবাদিক সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে (কাঁচি প্রতিক) সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাড়ায় পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশ। এক প্রার্থী ঘোষনা দিয়ে ভোটের মাঠ থেকে সড়ে যাওয়ায় ১০ জন প্রার্থী মধ্যে সব চাইতে বেশী প্রচার প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (নৌকা) , চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক), গোলাম রাব্বানী (কাঁচি) ও আয়েশা আক্তার ডালিয়া। এ চার জন প্রার্থীকে সাধারন ভোটাররা চিনতে পারলেও অন্য প্রার্থীদের সাধারন ভোটাররা তেমন চেনেন না। চার জন ছাড়া অন্য প্রার্থীদের তেমন ছিলনা প্রচার প্রচারণা। অচেনা প্রার্থীদের মধ্যে ২/৩ জন প্রার্থীতাদের নির্বাচনী এলাকায় পোষ্টার ঝুলালেও বাঁকীদের তেমন পোষ্টারও ছিলনা। তাই সাধারন ভোটাররা ৪/৫ জন প্রার্থীকে চিনলেও বাকীদের চিনতে পারেনি।

এদিকে বড় একটি রাজনৈতিক দল বিএনপি ভোট বর্জন করায় ভোটের মাঠে ছিলনা ভোটের চরম উত্তাপ। যে টুক ভোটের উত্তাপ ছিল তা একই দলের (আওয়ামীলীগ) আরো ৩জন সতন্ত্র প্রর্থী থাকায়। সতন্ত্র প্রার্থী থাকায় ভোটের মাঠে কিছুটা ভোটের উত্তাপ ছড়িয়েছে।

সাধারন ভোটাররা তাদের জয় পরাজয়ের হিসাব নিকাশে কেউ কেউ তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানীকে (কাঁচি প্রতিক) এগিয়ে রাখছে। আবার কেউ কেউ আওয়ামীলীগের মনোনিত বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে (নৌকা প্রতিক) এগিয়ে রাখছে। এছাড়াও তরুন ভোটার ও মহিলারা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে (ট্রাক প্রতিক) এগিয়ে রাখছে।

এ আসনে রাজনৈকিত বিশ্লেষকরা এবারের ভোটকে একটু অন্য চোখে দেখছে। রাজনৈকিত বিশ্লেষকদের মতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ( নৌকা প্রতিক) পাশ করলেও বা আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী পাশ করলেও সরকার গঠন করবে আওয়ামীলীগ। 

প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল জনসভায় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলায় ও আওয়ামীলীগের নেতারা সতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাদের বহিস্কার না করায় ভোটের মাঠে সতন্ত্র প্রার্থীদের অবস্থানও শক্ত হয়ে উঠেছে। প্রার্থীদের জনপ্রিয়তাই এ আসনে প্রাধান্য পাচ্ছে বলে সাধারন ভোটাররা জানায়। সাধারন ভোটাররা বলছে প্রার্থীদের আমল নামা দেখে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আবার কিছু কিছু ভোটার পরির্বতনের পক্ষেও সাফাই গাইছে।   

তবে এই আসনে এবারের নির্বাচনে জয় পরাজয়ের হিসাব নিকাশের অংকটা জটিল হয়ে উঠেছে। 


Tag
আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২২ ঘন্টা ৩৬ মিনিট আগে