বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

মিরাজের লড়াইয়ের পর চট্টগ্রাম টেস্ট ১৯২ রানে হারলো বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2024 06:38:08 am

মেহেদি হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ের পরও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার কাছে ১৯২ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্ট ৩২৮ রানে হেরেছিলো টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। এই নিয়ে ষষ্ঠবার বাংলাদেশকে দুই বা তিন ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো লংকানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫১১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশের। টেস্ট জিততে ম্যাচের শেষ দিন বাকী ৩ উইকেটে আরও ২৪৩ রান দরকার ছিলো টাইগারদের। মেহেদি হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন। গতকাল ২৪৩ রানে সপ্তম উইকেট পতনের পর জুটি বেঁধে ম্যাচটি পঞ্চম দিনে নেন মিরাজ ও তাইজুল।  

আজ দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন মিরাজ। তার হাফ-সেঞ্চুরি অর্জনের ঐ ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়ে স্পিনার কামিন্দু মেন্ডিসের শিকার হন ২টি চারে ১৪ রান করা তাইজুল। মিরাজের সাথে অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করেন তাইজুল।

এরপর হাসান মাহমুদকে নিয়ে দলের রান ৩শ পার করেন মিরাজ। দলীয় ৩১২ রানে পেসার লাহিরু কুমারার বাউন্সার সামলাতে না পেরে সিলি মিড অনে নিশান মাদুশকাকে ক্যাচ দেন ২৫ বলে ৬ রান করা হাসান।

হাসানের পর বাংলাদেশের শেষ ব্যাটার খালেদ আহমেদকে ২ রানে বোল্ড করে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুমারা। ৩১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আজ সোয়া এক ঘন্টা ব্যাটিং করে ১৮ ওভারে ৩ উইকেটে ৫০ রান যোগ করে টাইগাররা। ১৪টি চারে ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মিরাজ।

কুমারা ৫০ রানে ৪টি, কামিন্দু ৩ ও জয়সুরিয়া ২ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন শ্রীলংকার কামিন্দু।

এই হারে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টমস্থানে নেমে গেল বাংলাদেশ। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। এই টেস্ট জয়ে ৪ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো শ্রীলংকা।

টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলংকা এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।   

স্কোর :

শ্রীলংকা প্রথম ইনিংস : ৫৩১/১০

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৮/১০

শ্রীলংকা দ্বিতীয় ইনিংস : ১৫৭/৭ডি

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২৬৮/৭, মিরাজ ৪৪*, তাইজুল ১০*) :

মাহমুদুল ব জয়সুরিয়া ২৪

জাকির ক ডি সিলভা ব বিশ^ ফার্নান্দো ১৯

নাজমুল ব কুমারা ২০

মোমিনুল ক কুমারা ব জয়সুরিয়া ৫০

সাকিব ক আসিথা ফার্নান্দো ব কামিন্দু ৩৬

লিটন ক মেন্ডিস ব কুমারা ৩৮

শাহাদাত এলবিডব্লু ব কামিন্দু ১৫

মিরাজ অপরাজিত ৮১

তাইজুল ক ফার্নান্দো ব কামিন্দু ১৪

হাসান ক ফার্নান্দো ব কুমারা ৬

খালেদ ব কুমারা ২

অতিরিক্ত (বা-৯, লেবা-২, নো-২) ১৩

মোট (অলআউট, ৮৫ ওভার) ৩১৮

উইকেট পতন : ১-৩৭ (মাহমুদুল), ২-৫১ (জাকির), ৩-৯৪ (নাজমুল), ৪-১৩২ (মোমিনুল), ৫-১৯৩ (সাকিব), ৬-১৯৭ (লিটন), ৭-২৪৩ (শাহাদাত), ৮-২৮১ (তাইজুল), ৯-৩১২ (হাসান), ১০-৩১৮ (খালেদ)।

বোলিং : বিশ^ ফার্নান্দো : ১০-০-৩৯-১, আসিথা ফার্নান্দো : ১৫-২-৬২-০, কুমারা : ১৫-৩-৫০-৪, জয়সুরিয়া : ২৭-২-৯৯-২, ধনঞ্জয়া : ৮-২-২৫-০, কামিন্দু : ১০-০-৩২-৩।

ফল : শ্রীলংকা ১৯২ রানে জয়ী

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা

ম্যাচ সেরা : কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)

সিরিজ সেরা : কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)

আরও খবর


6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৯ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে