অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মোবাইল ফোনেরও চাই যত্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2024 01:12:35 am

অফিসের কাজ করা থেকে প্রিয়জনের খোঁজ নেওয়া— ফোন ছাড়া জীবন অচল। ফোন খারাপ হয়ে গেলে যখন মনও খারাপ হয়ে যায়, তখন ফোনের বাড়তি যত্ন নিতে হবে।


যন্ত্র কখন বিগড়ে যাবে, তা আগে থেকে বোঝা সম্ভব নয়। তাই যন্ত্রের যত্ন নিতে হবে মন দিয়ে। যত দিন যায়, ফোন পুরোনো হতে থাকে।


নতুন ফোন কেনার সময় যাতে দ্রুত এগিয়ে না আসে, তার জন্য কী কী করবেন?


ফোনের স্ক্রিন


বার বার ফোনের স্ক্রিন ব্যবহার করার ফলে তাতে আঙুলের ছাপ লেগে যায়। দেখতেও খারাপ লাগে। স্ক্রিন হল মোবাইলের গুরুত্বপূর্ণ অংশ। ফলে স্ক্রিন নোংরা রাখা চলবে না। নির্দিষ্ট সময় অন্তর ফোনের স্ক্রিন পরিষ্কার করা জরুরি। সে ক্ষেত্রে ‘আইসোপ্রোফিল’ ব্যবহার করতে পারেন। তুলোয় এক ফোঁটা নিয়ে ফোনের স্ক্রিনে বুলিয়ে নিন। ধারাবাহিক ভাবে এটা করলে ফোন ভাল থাকবে দীর্ঘ দিন।


ফোনের স্পিকার


শুধু স্মৃতির পাতায় নয়, ধুলো জমে ফোনের স্পিকারেও। এর ফলে ফোনে কথা শুনতে সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তির রাস্তাও আছে। ব্লোয়ার ব্যবহার করতে পারেন। ব্লোয়ার চালিয়ে ফোনের স্পিকারের সামনে ধরতে পারেন। এতে স্পিকারে থাকা ধুলো বেরিয়ে যাবে। অথবা কোনও ছোট ব্রাশ ব্যবহার করেও ধুলে ঝেড়ে ফেলতে পারেন।


ইউএসবি এবং হেডফোন পোর্ট


অনেক সময়ে ইউএসবি এবং হেডফোন পোর্টে পুরু ময়লা জমে যায়। ফলে চার্জ দেওয়া এবং গান শোনার ক্ষেত্রে সমস্যা হয়। এই সমস্যার সমাধান নিজেই করতে পারেন। ছোট পিন কিংবা একদম সরু কাঠি ব্যবহার করে ধুলো ঝেড়ে ফেলতে পারেন। তবে পিন বা কাঠি যা-ই ব্যবহার করুন না কেন, তার মাথায় যেন পাতলা করে তুলো জড়ানো থাকে।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৯ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৭৬ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯৬ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৮১ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে