দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

গুগল ড্রাইভের জায়গা খালি করার কৌশল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2024 01:10:16 am

অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন গুগল ড্রাইভে।


তবে একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন তথ্যভান্ডারটিতে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায়। ফলে এই ১৫ গিগাবাইট ধারণক্ষমতার মধ্যেই জিমেইল, গুগল ড্রাইভ, ফটোজ, ডকস, শিটস, স্লাইডসের সব তথ্য জমা রাখতে হয় ব্যবহারকারীদের। ধারণক্ষমতা শেষ হয়ে গেলে বাড়তি তথ্য জমা রাখার জন্য অর্থ গুনতে হয়। তবে চাইলেই কিছু কৌশল অবলম্বন করে গুগল ড্রাইভের জায়গা খালি করা যায়।


ট্র্যাশ মুছে ফেলা

গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল মুছে ফেলার পর সেগুলো স্থায়ীভাবে মুছে যাওয়ার বদলে ৩০ দিন পর্যন্ত ট্র্যাশ ফোল্ডারে জমা থাকে। ফলে ট্র্যাশ ফোল্ডারে থাকা ফাইলগুলোও গুগল ড্রাইভে জায়গা দখল করে রাখে। আর তাই গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য প্রথমেই ট্র্যাশ ফোল্ডারে থাকা সব ফাইল মুছে ফেলতে হবে।


জিমেইলের অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট মুছে ফেলা

জিমেইলে থাকা অ্যাটাচমেন্ট ফাইলগুলো গুগল ড্রাইভের জায়গা দখল করে রাখে। ফলে জিমেইলে অন্যদের পাঠানো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় ই–মেইলের অ্যাটাচমেন্ট ফাইলগুলো মুছে ফেলতে হবে।


গুগল মিটের ভিডিও মুছে ফেলা

গুগল মিটে করা অনলাইন সভার ভিডিও অনেকেই ধারণ করে রাখেন। এসব ভিডিও গুগল ড্রাইভে তুলনামূলক বেশি জায়গা দখল করে রাখে। এ সমস্যা সমাধানে অপ্রয়োজনীয় সভার ভিডিওগুলো মুছে ফেলতে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভিডিওর সংখ্যা বেশি হলে সেগুলো কম্পিউটারে নামিয়ে গুগল ড্রাইভ থেকে মুছে ফেলতে হবে।


গুগল ফটোজের ব্যাকআপ বন্ধ

স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজের ব্যাকআপে সংরক্ষিত হয়, যা গুগল ড্রাইভের জায়গা দখল করে রাখে। এ সমস্যা সমাধানে স্মার্টফোনে গুগল ফটোজের ব্যাকআপ সুবিধা বন্ধ রাখতে হবে।


বড় ফাইল জিপ ফরম্যাটে সংরক্ষণ

গুগল ড্রাইভে আকারে বড় ফাইল সংরক্ষণ করতে চাইলে জিপ বা আরএআর ফরম্যাটে আপলোড করে রাখতে হবে। এতে করে বড় আকারের ফাইল গুগল ড্রাইভে কম জায়গা দখল করবে।


গুগল স্টোরেজ ম্যানেজার ব্যবহার

গুগল ড্রাইভের জায়গা ব্যবস্থাপনার জন্য গুগল স্টোরেজ ম্যানেজারে ওয়েবসাইটে (https://one.google.com/u/1/storage) প্রবেশ করে কোন ফাইল কত জায়গা দখল করে রয়েছে, তা জানতে হবে। এরপর অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ যেসব ফাইল বেশি জায়গা দখল করে রেখেছে, সেগুলো মুছে ফেলতে হবে।


শেয়ারড স্টোরেজ যাচাই

অন্য কারও সঙ্গে গুগল ড্রাইভের স্টোরেজ শেয়ার করা থাকলে তা যাচাই করতে হবে। প্রয়োজনে অন্যদের জমা রাখা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে হবে।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৬ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে