রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

পালিয়ে বিয়ে করায় বড়লেখায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

মৌলভীবাজারের বড়লেখায় ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করায় তাদের পরিবারের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সোমবার (১৮ নভেম্বর)  দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামে। 


পালিয়ে যাওয়া সুহাদা আক্তার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের আব্দুল হামিদের মেয়ে এবং জাবির হোসেন একই এলাকার তরিছ আলীর ছেলে।তারা একে অপরের চাচাতো ভাই-বোন।পালিয়ে বিয়ে করার তাদের পরিবারের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে।


প্রত্যক্ষদর্শীর সূত্রমতে,জাবির সুহাদাকে পালিয়ে বিয়ে করায় সুহাদার পরিবারের সদস্যরা গুন্ডা ভাড়া করে এনে জাবিরের বাড়িতে অতর্কিত হামলা চালায়।এতে জাবিরের পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়।ভাড়াটে মুখোশ দারী গুন্ডারা তার বাড়ির সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দু'পক্ষই আহত হয়েছেন।১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেটের ওসমানী হাসপাতালে  প্রেরণ করা হয়েছে আর বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


উল্লেখ্য,গত ২০২২ সালের (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার জাবির তার চাচাতো বোন সুহাদাকে অপহরণ করে পালিয়ে যায়।অপহরণের পর তাদের অনেক খোঁজ খোঁজির পর জানা যায় জাবির সুহাদাকে বিয়ে করে যুক্তরাজ্যে পালিয়েছে।থানায় তার বিরুদ্ধে অপহরণের মামলা রয়েছে।সুহাদার বড় ভাই বাদী হয়ে জাবিরের বিরুদ্ধে অপহরণের মামলাটি  দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম  মঙ্গলবার সকালে জানান,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে