কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গরম মহল্লা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 10:37:40 am

ফাইল ছবি


বিনোদন ডেস্ক :


নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘গরম মহল্লা’। এআর এন্টারটেইনমেন্টের ব্যানারে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। রাজধানীর একটি মহল্লার চিত্র তুলে ধরা হয়েছে বলে জানান এই নির্মাতা। 


দুই প্রভাবশালী পরিবারের উপর নির্মিত এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।


এ প্রসঙ্গে নাসির উদ্দিন মাসুদ বলেন, ‘ঢাকার শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। মানুষ বংশ পরম্পরায় জায়গা সম্পত্তি পায় এটি আমরা দেখেছি। তবে এই নাটকে দেখা যাবে বংশ পরম্পরায় দ্বন্দ্ব পাওয়ার ঘটনা। এলাকায় দুই পরিবারকেই দাওয়াত দেওয়া হয়। মহল্লার কোন সালিশ হলে বিচারক হিসেবে দুই পরিবারের দুজন বিচারকের আসনে বসেন। মহল্লার প্রভাব বিস্তারের বিভিন্ন কর্মকাণ্ড এতে তুলে ধরা হয়েছে।’ 


নাটকটির শুটং শেষ হয়েছে। খুব দ্রুত একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে বলে জানান নাসির উদ্দিন।