ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার

"খুঁজে দেখিয়ো আমায়" আসিফ আহমেদ

মোঃ আসিফ আহমেদ ( Contributor )

প্রকাশের সময়: 29-11-2024 04:46:30 am

তোমরা কি আমায় খুঁজবে না প্রভাতের ওই উদ্ভাসিত রবিতে? যেথায় দূর্বায় জমে থাকা শিশিরে মন হয় অম্লান;

খুঁজবে না কি দূর পল্লির ওই স্মৃতিবিজড়িত পরিচিত মৃত্তিকায়,

রোজ যেথায় সোনালি শস্যে দূরীভূত হয় চাষার অভুক্তের গ্লান!


তোমরা কি আমায় খুঁজবে না ওই অনিকট দিগন্তে হারিয়ে যাওয়া অভয়ারণ্যে? ফুলে-ফলে যার স্বরুপে মেলে ইন্দ্রালয়;

খুঁজবে না কি নিকুঞ্জের বুনো ফুল ও ষটপদীর আলিঙ্গনের মুগ্ধতায়, প্রগাঢ় অনুরাগ ও মমত্বের লিপ্সা যেথায় জড়িয়ে রাখে অবলীলায়! 


তোমরা কি আমায় খুঁজবে না হেমন্তের পথ হারা পথিকের মলিন চাহনিতে? যার আশায় পথ চেয়ে আছে এক অনাহারী স্বজনে;

খুঁজবে না কি ডোবার পাড়ের বাঁশের ডগার মাছরাঙার অনিমেষ নজরে, যেথায় বুনোহাঁস আর বকের শুভ্রতায় পাবে অনিন্দ্য সুশ্রী ব্যজনে!


তোমরা কি আমায় খুঁজবে না আমাবস্যার ওই ঘুটঘুটে শর্বরীতে? সুদর্শন ও জোনাকেরা যেথায় হন্যে হয়ে বেড়ায় উড়ে;

খুঁজবে না কি শরতের ঝকঝকে আকাশে মেঘেদের ভীড়ে, যখন সাঁঝের বেলায় চন্দ্রশোভায় ঝলমলায় ওই বিরানের কুঁড়ে! 


তোমরা কি আমায় খুঁজবে না ওই সদ্য জন্মা শিশুর ঈষৎ হাসিতে? যার নেই কোনো সহসা অভিযোগ ও অপ্রাপ্তির বেদন; 

খুঁজবে না কি ওই আঁধারে পড়ে থাকা গুল্মে আচ্ছন্ন সমাধীতে, যেদিন আমিহীন পৃথিবীর রবে না কোনো রোদন!


লেখকঃ আসিফ আহমেদ 

(শিক্ষার্থী) 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় 

Tag
আরও খবর